🔴 ব্রেকিং
খুলনার ফুলতলায় ইয়াবাসহ যুবক আটক ভিসার নামে কোটি টাকার প্রতারণা চক্র: বোরহান উদ্দিনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নিঃস্ব বহু পরিবার বন্ড সুবিধার আড়ালে প্রতারণার অভিযোগ: চট্টগ্রাম বন্দরে রহস্যময় কন্টেইনার, কোটি টাকার লেনদেন নিয়ে তোলপাড় বরুড়া উপজেলা জনকল্যাণ সমিতি, ঢাকা’র সার্বিক ব্যবস্থাপনায় আগামী ২৬ জুন ২০২৬ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা কার্যক্রম অনুষ্ঠিত হবে পরিবেশ রক্ষায় সিংড়ায় শুরু হলো ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি শাশুড়ি- জামাইয়ের অবৈধ সম্পর্ক দেখে ফেলায় পুএবধূ স্বর্ণাকে হত্যার অভিযোগ রৌমারী সীমান্তে নারী-শিশুসহ ৬ জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা, সতর্ক অবস্থানে বিজিবি ভূরুঙ্গামারী-ঢাকা ডে-নাইট কোচ ও রংপুরগামী মেইল বাস চালুর দাবিতে নাগেশ্বরীতে বিএনপির মানববন্ধন নরসিংদীর শিবপুরে বৃক্ষরোপণ কর্মসূচিকে উপলক্ষ করে বিভিন্ন গাছের চারা রোপন শুরু বাজেট আলোচনা বিষয়ে জনগণের মতামত সংগ্রহ করলেন ড, শফিকুল ইসলাম মাসুদ

বরুড়া উপজেলা জনকল্যাণ সমিতি, ঢাকা’র সার্বিক ব্যবস্থাপনায় আগামী ২৬ জুন ২০২৬ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা কার্যক্রম অনুষ্ঠিত হবে

👤 🕐 ✏️ আপডেট: 👁 4 বার পড়া হয়েছে 2 মিনিট পড়তে হবে
বরুড়া উপজেলা জনকল্যাণ সমিতি, ঢাকা’র সার্বিক ব্যবস্থাপনায় আগামী ২৬ জুন ২০২৬ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা কার্যক্রম অনুষ্ঠিত হবে

নিজস্ব প্রতিবেদক: বরুড়া উপজেলা জনকল্যাণ সমিতি, ঢাকা’র সার্বিক ব্যবস্থাপনায় বাংলাদেশ জাতীয় অন্ধকল্যাণ সমিতি, কুমিল্লা ও চক্ষু হাসপাতাল শংকর, আলেখার চর কুমিল্লার পরিচালনায় আগামী ২৬ জুন ২০২৬ শুক্রবার সকাল ৯ টা থেকে দুপুর ১টা পর্যন্ত মহিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা কার্যক্রম অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানটি সুন্দর ও সুষ্ঠু ভাবে বাস্তবায়নের জন্য গত ১২জুন শুক্রবার সকাল ১০.০০টায় অধ্যাপক ডাঃ মোঃ রুহুল আমিন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অফিস কক্ষে সাবেক চেয়ারম্যান জনাব মুন্সি মিয়ার সভাপতিত্বে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সমিতির পক্ষে উপস্থিত ছিলেন সাবেক সাধারণ সম্পাদক জনাব মোঃ আবদুস সামাদ, সহসভাপতি জনাব মোঃ জেড,এইচ জহির, সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ মনির হোসেন ও সমিতির আজীবন সদস্য ডাঃ মোঃ মোশারফ হোসেন। এলাকাবাসীর পক্ষে উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান জনাব ইয়াছিন মিয়াজি, বীর মুক্তিযোদ্ধা জনাব আলী মোহাম্মদ, সর্ব জনাব আঃ লতিফ মেম্বার, আঃ মালেক মেম্বার, আফজাল হোসেন, শাহাদাত হোসেনসহ অন্যান্য ব্যক্তিবর্গ।
সভায় সাবেক চেয়ারম্যান জনাব মুন্সি মিয়া কে আহবায়ক ও বীর মুক্তিযোদ্ধা আলী মোহাম্মদ কে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট একটি বাস্তবায়ন কমিটি গঠন করা হয়। সাবেক চেয়ারম্যান জনাব ইয়াছিন মিয়াজী, ডাঃ মোঃ মোশাররফ হোসেন ও ডাঃ মোঃ মুজাহিদ উক্ত কমিটির উপদেষ্টা হিসাবে কাজ করবেন।
উক্ত কমিটি চক্ষু চিকিৎসা সেবা কার্যক্রম অনুষ্ঠানের বিষয়ে স্থানীয় পর্যায়ে যাবতীয় কার্যাদি সম্পাদন করবেন।
২.প্রচারনার অংশ হিসাবে ব্যানার টানানো, প্রচার পত্র বিতরণ, মাইকিং করা, মসজিদ, মাদ্রাসা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও হাট -বাজারে প্রচার কার্য চালানো।
৩.কমিটির সাথে সমিতির পক্ষে সর্ব জনাব মোঃ আবদুস সামাদ, জেড,এইচ, জহির ও মোহাম্মদ মনির হোসেন সার্বক্ষনিক যোগাযোগ রাখবেন এবং প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করবেন।
৪.সভা শেষে কমিটির নিকট সমিতির পক্ষ থেকে ব্যানার ও প্রচার পত্র হস্তান্তর করার পাশাপাশি প্রচার কার্যক্রম উদ্বোধন করা হয়।

শেয়ার করুন: 📘 Facebook 𝕏 Twitter
MD Mijanur Rahman
MD Mijanur Rahman
ক্রাইম পেট্রোল নিউজের সংবাদদাতা।
সব লেখা দেখুন →

💬 মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

f 📲 𝕏