🔴 ব্রেকিং
বাউফলে ৫০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক আওয়ামী দাপটে প্রতারনায় নিয়োগ পরিক্ষা আয়ার চাকু্রী পেল মাদ্রাসায় সুফিয়া খাতুন বেগমগঞ্জে সহস্রাধিক ইয়াবা সহ মাদক কারবারি মাহফুজ গ্রেপ্তার কোটালীপাড়ায় বিএনপি নেতার পৌর মেয়র নির্বাচনের মত বিনিময় ও ভোট প্রার্থনা জনমুখী প্রচারকে বেগবান করবে ‘জিপিএমএস’ -গণযোগাযোগ মহাপরিচালক চায়ের দোকানের সামনে ডিবির অভিযান ইয়াবা সহ যুবক গ্রেপ্তার কুড়িগ্রামে নাগেশ্বরীতে গভীর রাতে সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার মাতৃবিয়োগের অমলিন শূন্যতা: মায়ের আত্মার শান্তি কামনায় এডভোকেট তাপস চন্দ্র সরকারের প্রার্থনা ও প্রসাদ বিতরণ কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার সংকট নিরসনে প্রশাসন-বিএনপির মতবিনিময় দিনাজপুর বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন খুলে গেল যোগাযোগের নতুন দুয়ার

টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর হোসেন শেখ গ্রেফতার

👤 🕐 ✏️ আপডেট: 👁 61 বার পড়া হয়েছে 2 মিনিট পড়তে হবে
টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর হোসেন শেখ গ্রেফতার

ক্রাইম রিপোর্টার
ক্রাইমপেট্রোল ইনভেস্টিগেশন
জেলা প্রতিনিধি-গোপালগঞ্জ।
***********************
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর হোসেন শেখকে গ্রেফতার করেছে টুঙ্গিপাড়া থানা পুলিশ। পুলিশ সূত্রে   জানা যায়,বৃহস্পতিবার (১১ জুন ২০২৬) রাত আনুমানিক ১১টা ৪৫ মিনিটে উপজেলার গহরডাঙ্গা চৌরঙ্গী মোড় এলাকা থেকে টুঙ্গিপাড়া থানা পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে। অভিযানে নেতৃত্ব দেন থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) জাবেদ হোসেন। গ্রেফতারের   বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা, টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মোসলেম হোসেন। তিনি জানান, টুঙ্গিপাড়া থানার মামলা নং-২/২৬, তারিখ ৩ জুন ২০২৬-এর একটি মারামারির মামলায় জাহাঙ্গীর হোসেন শেখকে গ্রেফতার করা হয়েছে। মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার কুশলী এলাকায় পূর্ব বিরোধের জেরে একটি মারামারির ঘটনা ঘটে। এ ঘটনায় মাহফুজুর রহমান বাদী হয়ে টুঙ্গিপাড়া থানায় মামলা দায়ের করেন। মামলাটির তদন্তের দায়িত্বে রয়েছেন এসআই মোসলেম হোসেন।শুক্রবার(১২ জুন ২০২৬) দুপুরে গ্রেফতারকৃত জাহাঙ্গীর হোসেন শেখকে আদালতে হাজির করা হলে আদালতের নির্দেশে তাকে জেলহাজতে পাঠানো হয়।
এ বিষয়ে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, “বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর হোসেন শেখ একটি মারামারির মামলার ৬ নং এজাহারনামীয় আসামি। মামলার প্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তীতে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।”পুলিশ  জানিয়েছে, মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং তদন্তের অগ্রগতির ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন: 📘 Facebook 𝕏 Twitter
MD Mijanur Rahman
MD Mijanur Rahman
ক্রাইম পেট্রোল নিউজের সংবাদদাতা।
সব লেখা দেখুন →

💬 মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

f 📲 𝕏