🔴 ব্রেকিং
বরিশালে বায়োগ্যাস প্লান্ট উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী উখিয়ার ইনানীতে গভীর নলকূপ খননের সময় গ্যাস নির্গত হয়ে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট নওগাঁর মান্দা শ্রীরামপুর ঋষি পাড়া মদ তৈরির উপকরণ উদ্ধারসহ পলিরানী নামে এক মাদক কারবারি গ্রেপ্তার দোহারে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক অনুষ্ঠান ‘তারুণ্যের কণ্ঠ’ অনুষ্ঠিত জাতীয়তাবাদী নামের আড়ালে চাঁদাবাজির অভিযোগ, ক্ষুণ্ন হচ্ছে দলের ভাবমূর্তি!! তথ্যমন্ত্রীর সঙ্গে প্রধান তথ্য কমিশনারের সাক্ষাৎ বরেণ্য সাংবাদিক গিয়াস কামাল চৌধুরীর ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভার আয়োজন বান্ধাবাড়িতে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মাহবুব, লক্ষ্য মাদক মুক্ত সমাজ কুশলায় চেয়ারম্যান পদে আলোচনায় সবুজ ফকির, অগ্রাধিকার মাদকমুক্ত সমাজ গঠন সৌদি আরবে রিয়াদ বিমানবন্দর চালুর আগে পুনরায় রাজধানীতে বিস্ফোরণ

পবিপ্রবিতে বহিরাগতের হামলার প্রতিবাদে কর্মবিরতি

👤 🕐 ✏️ আপডেট: 👁 481 বার পড়া হয়েছে ⏱ 2 মিনিট পড়তে হবে
পবিপ্রবিতে বহিরাগতের হামলার প্রতিবাদে কর্মবিরতি

জেলা প্রতিনিধি,পটুয়াখালী।
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ভিসি অপসারণ দাবিতে আন্দোলনে বহিরাগতদের হামলা ও শিক্ষক লাঞ্চনার প্রতিবাদে শিক্ষক -কর্মকর্তা ও কর্মচারী রা লাগাতার কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করছেন।
আজ মঙ্গলবার (১২মে) সকাল ১১টায় প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে তারা প্রতিবাদ সমাবেশ করেন। সমাবেশ থেকে বক্তরা অবিলম্বে হামলায় জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি ও অবস্থান কর্মসুচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন প্রফেসর এবিএম সাইফুল ইসলাম, প্রফেসর আতিকুর রহমান, খামার তত্বাবধায়ক আরিফুল ইসলাম নোমান,সহকারী রেজিস্ট্রার,ইলিয়াস কাঞ্চন শহিদ,মোসা ডলি বেগম, ও সেকশন অফিসার মোসা নাসরিন বেগমসহ অন্যরা।
এ দিকে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের লাগাতর কর্মবিরতির কারনে বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস-পরীক্ষাসহ একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম অচল হয়ে পড়েছে। এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও উপচার্যের কার্যালয়ে গিয়ে ও কাউকে পাওয়া যায়নি।
রেজিস্ট্রার প্রেফেসর ড,মোঃ হাবিবুর রহমান নিজ কার্যালয়ে উপস্থিত ছিলেন না এছাড়া উপচার্য প্রফেসর ড,কাজী মোঃ রফিকুল ইসলাম ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে প্রধানমন্রীর বৈঠকে থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
১২/০৫/২০২৬

শেয়ার করুন: 📘 Facebook 𝕏 Twitter
Mijanur Rahman
Mijanur Rahman
ক্রাইম পেট্রোল নিউজের সংবাদদাতা।
সব লেখা দেখুন →

💬 মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

f 📲 𝕏