🔴 ব্রেকিং
বরিশালে বায়োগ্যাস প্লান্ট উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী উখিয়ার ইনানীতে গভীর নলকূপ খননের সময় গ্যাস নির্গত হয়ে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট নওগাঁর মান্দা শ্রীরামপুর ঋষি পাড়া মদ তৈরির উপকরণ উদ্ধারসহ পলিরানী নামে এক মাদক কারবারি গ্রেপ্তার দোহারে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক অনুষ্ঠান ‘তারুণ্যের কণ্ঠ’ অনুষ্ঠিত জাতীয়তাবাদী নামের আড়ালে চাঁদাবাজির অভিযোগ, ক্ষুণ্ন হচ্ছে দলের ভাবমূর্তি!! তথ্যমন্ত্রীর সঙ্গে প্রধান তথ্য কমিশনারের সাক্ষাৎ বরেণ্য সাংবাদিক গিয়াস কামাল চৌধুরীর ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভার আয়োজন বান্ধাবাড়িতে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মাহবুব, লক্ষ্য মাদক মুক্ত সমাজ কুশলায় চেয়ারম্যান পদে আলোচনায় সবুজ ফকির, অগ্রাধিকার মাদকমুক্ত সমাজ গঠন সৌদি আরবে রিয়াদ বিমানবন্দর চালুর আগে পুনরায় রাজধানীতে বিস্ফোরণ

মা-ইলিশ রক্ষা নিষেধাজ্ঞা ঃ আজ সেই চিরচেনা রূপ পাল্টে সেখানে নেমে এসেছে এক থমথমে নীরবতা

👤 🕐 ✏️ আপডেট: 👁 18 বার পড়া হয়েছে ⏱ 3 মিনিট পড়তে হবে
মা-ইলিশ রক্ষা নিষেধাজ্ঞা ঃ  আজ সেই চিরচেনা রূপ পাল্টে সেখানে নেমে এসেছে এক থমথমে নীরবতা

 

মঈনউদ্দিন মনি, চট্টগ্রাম প্রতিনিধি : মা ইলিশ রক্ষা নিষেধাজ্ঞা “ইলিশ ধরার নিষেধাজ্ঞার আগে যেখানে সাগরের বুকে ভেসে উঠত এক অপরূপ দৃশ্য—অসংখ্য জেলের কর্মব্যস্ততা আর মাছ ধরার জন্য নৌকাগুলোর তুমুল হুড়োহুড়ি; আজ সেই চিরচেনা রূপ পাল্টে সেখানে নেমে এসেছে এক থমথমে নীরবতা। চারদিক আজ জনমানুষহীন, নিথর ও নিস্তব্ধ।” মা ইলিশের নিরাপদ প্রজনন এবং ইলিশের উৎপাদন বৃদ্ধি করাকে কেন্দ্র করে ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর ২০২৬ (২২ দিন) এই সময়ে ইলিশ মাছ ধরা, পরিবহন, মজুত, বাজারজাত, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ। ভিটেমাটি বন্ধক রেখেও শূন্য হাতে উত্তর হালিশহরের গলিচিপার আবদুল মান্নান ও তার ভাগিনা নুরনবি সহ উত্তর হালিশহর বারুনি ঘাটা ও রাণী রাশমনি ঘাটের অসংখ্য মৎস্যজীবীদের মাছ ধরার নিষেধাজ্ঞায় নামল চরম বিপর্যয়। নিষেধাজ্ঞা শুরুর আগে এমনিতেও সাগরে আশানুরূপ ইলিশ মিলছিল না, যার কারণে অনেকেই তেলের খরচ তুলতে পারেননি। এখন টানা ২২ দিন পুরোপুরি আয় বন্ধ থাকায় কিস্তি শোধ ও দাদনের টাকা ফেরত দেওয়া নিয়ে তারা চরম হতাশায় ভুগছেন। বিকল্প আয়ের কোনো উৎস না থাকায় জেলে পরিবারগুলোর দৈনিক খাবার ও নিত্যপ্রয়োজনীয় খরচ মেটানো কঠিন হয়ে পড়েছে। সরকারের পক্ষ থেকে যে ভিজিএফ (VGF) চাল সহায়তা দেওয়া হয় ২০ শতাংশ পরিবারকে, তা অনেক সময় পর্যাপ্ত হয় না কিংবা সময়মতো পৌঁছায় না বলে জেলেদের অভিযোগ রয়েছে।আর বাকী ৮০শতাংশ জেলেদের বর্তমান অবস্থা করুন বেকার আর হতাশায় নৌকায় জাল বুনে আর নৌকা মেরামতেই দিন কাটে। বর্তমানে বারুনী ঘাটে মাছ ধরা ট্রলার ও নৌকাগুলো নোঙর করে রাখা হয়েছে। জেলেরা এই অলস সময়ে ঘাটে বসে তাদের পুরোনো জাল বোনা, ট্রলারের ইঞ্জিন মেরামত এবং নৌকা রং করার কাজ করছেন। তীব্র অভাবের তাড়নায় বারুনী ঘাটা ও এর পার্শ্ববর্তী আনন্দবাজার বা ধুমপাড়া উপকূলের কিছু জেলে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে রাতে বা ভোরে সাগরে নামার চেষ্টা করছেন, যার ফলে নিয়মিত অভিযানে অনেককে আটক ও জরিমানা করা হচ্ছে।মা-ইলিশ রক্ষায় সরকারের হঠাৎ দেওয়া ২২ দিনের এই নিষেধাজ্ঞার খবরটি আগে থেকে জানা ছিল না এই মৎস্যজীবীদের। আর এই অসচেতনতা ও সরকারি নিষেধাজ্ঞার মারপ্যাঁচে পড়ে মুহূর্তেই তাদের জীবনে নেমে এসেছে চরম অন্ধকার।
সাগরে জাল ফেলা তো দূরের কথা, নৌকা ঘাটে বেঁধে রেখেই এখন প্রতিদিন গুনতে হচ্ছে মোটা অঙ্কের লোকসান। একদিকে সাগরে না নামলেও প্রতিদিন নিয়ম করে গুনতে হচ্ছে নৌকার ভাড়া; অন্যদিকে ভোলা থেকে চুক্তি করে আনা জেলেদের প্রতিদিনের বেতন ও খোরাকি সঠিক সময়ে বুঝিয়ে দিতে হচ্ছে।
আয়-রোজগার সম্পূর্ণ বন্ধ, অথচ প্রতিদিনের খরচের বোঝা পাহাড়সম হয়ে চেপে বসেছে তাদের ঘাড়ে। ধার-দেনা আর জমি বন্ধকের টাকা পরিশোধের চিন্তার পাশাপাশি প্রতিদিনের এই বিপুল খরচের জোগান দিতে গিয়ে এখন দিশেহারা আব্দুল মান্নান ও সাগর। সরকারি এই আকস্মিক নিষেধাজ্ঞা উত্তর হালিশহরের এই দুই মৎস্যজীবী পরিবারের জীবনে এক চরম মানবিক ও অর্থনৈতিক বিপর্যয় ডেকে এনেছে।
সাগর ও নদীতে ২২ দিনের ইলিশ শিকার নিষেধাজ্ঞা আগামী ২৯ অক্টোবর ২০২৬ তারিখে শেষ হবে । সেই দিনের ভরসায় আর তাদের সুদিন ফিরে আসার অপেক্ষাই তাদের এই মুহুর্তে একমাত্র প্রার্থনা।

শেয়ার করুন: 📘 Facebook 𝕏 Twitter
Mijanur Rahman
Mijanur Rahman
ক্রাইম পেট্রোল নিউজের সংবাদদাতা।
সব লেখা দেখুন →

💬 মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

f 📲 𝕏