🔴 ব্রেকিং
বরিশালে বায়োগ্যাস প্লান্ট উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী উখিয়ার ইনানীতে গভীর নলকূপ খননের সময় গ্যাস নির্গত হয়ে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট নওগাঁর মান্দা শ্রীরামপুর ঋষি পাড়া মদ তৈরির উপকরণ উদ্ধারসহ পলিরানী নামে এক মাদক কারবারি গ্রেপ্তার দোহারে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক অনুষ্ঠান ‘তারুণ্যের কণ্ঠ’ অনুষ্ঠিত জাতীয়তাবাদী নামের আড়ালে চাঁদাবাজির অভিযোগ, ক্ষুণ্ন হচ্ছে দলের ভাবমূর্তি!! তথ্যমন্ত্রীর সঙ্গে প্রধান তথ্য কমিশনারের সাক্ষাৎ বরেণ্য সাংবাদিক গিয়াস কামাল চৌধুরীর ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভার আয়োজন বান্ধাবাড়িতে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মাহবুব, লক্ষ্য মাদক মুক্ত সমাজ কুশলায় চেয়ারম্যান পদে আলোচনায় সবুজ ফকির, অগ্রাধিকার মাদকমুক্ত সমাজ গঠন সৌদি আরবে রিয়াদ বিমানবন্দর চালুর আগে পুনরায় রাজধানীতে বিস্ফোরণ

দোহারে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক অনুষ্ঠান ‘তারুণ্যের কণ্ঠ’ অনুষ্ঠিত

👤 🕐 ✏️ আপডেট: 👁 10 বার পড়া হয়েছে ⏱ 2 মিনিট পড়তে হবে
দোহারে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক অনুষ্ঠান ‘তারুণ্যের কণ্ঠ’ অনুষ্ঠিত

 

দোহার (ঢাকা) প্রতিনিধি:
ঢাকার দোহার উপজেলায় বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ বেতার ঢাকার জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেলের আয়োজনে সচেতনতামূলক প্রামাণ্য অনুষ্ঠান ‘তারুণ্যের কণ্ঠ’ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ অক্টোবর) দোহারের বেগম আয়েশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় ও কলেজে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, সাংবাদিক ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অংশ নেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নওশীনা আরিফ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মোশাররফ হোসেন, বেগম আয়েশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শামীমা আক্তার, দোহার প্রেসক্লাবের সভাপতি মু. তারেক রাজীব এবং সাংবাদিক মাহমুদুল হাসান সুমনসহ প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্রীরা।

অনুষ্ঠানটি উপস্থাপনা করেন সজীব দত্ত। এতে বাল্যবিবাহের কুফল, এর সামাজিক ও ব্যক্তিগত প্রভাব এবং বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। এ সময় শিক্ষার্থীরা বাল্যবিবাহ প্রতিরোধে নিজেদের মতামত তুলে ধরে এবং এ ধরনের সামাজিক সমস্যা মোকাবিলায় পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করে।

বক্তারা বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি কিশোরীদের শিক্ষা অব্যাহত রাখা, তাদের অধিকার সম্পর্কে সচেতন করা এবং বাল্যবিবাহের ক্ষতিকর দিকগুলো সম্পর্কে পরিবার ও সমাজকে অবহিত করার ওপর গুরুত্ব দেন। তাঁরা বলেন, বাল্যবিবাহ প্রতিরোধে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষক, অভিভাবক, গণমাধ্যমকর্মী ও শিক্ষার্থীদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।

শেয়ার করুন: 📘 Facebook 𝕏 Twitter
Mijanur Rahman
Mijanur Rahman
ক্রাইম পেট্রোল নিউজের সংবাদদাতা।
সব লেখা দেখুন →

💬 মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

f 📲 𝕏