জেলা প্রতিনিধি পটুয়াখালী।
পুষ্টি বৈষম্যের দিন শেষ,গরব স্বনির্ভর বাংলাদেশ-এই প্রতিপাদকে সামনে রেখে পটুয়াখালী বাউফলে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬ পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (২৩এপ্রিল)সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃআব্দুর রউফ এর সভাপতিত্বে৷ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সালেহ আহম্মেদ।
প্রধান অতিথির বক্তব্যে সালেহ আহম্মেদ বলেন, জনস্বাস্থ্য সু রক্ষায় ভেজাল মুক্ত খাবারের কোন বিকল্প নেই।
পুষ্টি নিশ্চিত করতে আমাদের নিজেদের এবং চার পাশের সকলকে সচেতন হতে হবে।
তিনি আরও বলেন,পুষ্টির চাহিদা মেটাতে আমাদের কৃষি নির্ভর হতে হবে। বাড়ীর আঙ্গিনায় বা পতিত জায়গায় শাকসবজি ও ফলমূলের গাছ রোপণ করে পারিবারিক চাহিদা মেটানো সম্ভাব। এর মাধ্যমেই আমরা ভেজাল মুক্ত ও পুষ্টিসমৃদ্ব্ খাবার নিশ্চিত করতে পারি।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মিলন মিয়া,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবু রায়হান এবং বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি)মোঃ সিরাজুল ইসলাম সিরাজ।
এছাড়াও অনুষ্ঠানে হাসপাতালের চিকিৎসক,নার্স ও স্হানীয় জনপ্রতিনিধি বৃন্দ উপস্থিত ছিলেন।
তাং২৪/০৪/২০২৬
পটুয়াখালীর বাউফলে জাতীয় পুষ্টি সপ্তাহ পালন
