🔴 ব্রেকিং
খুলনার ফুলতলায় ইয়াবাসহ যুবক আটক ভিসার নামে কোটি টাকার প্রতারণা চক্র: বোরহান উদ্দিনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নিঃস্ব বহু পরিবার বন্ড সুবিধার আড়ালে প্রতারণার অভিযোগ: চট্টগ্রাম বন্দরে রহস্যময় কন্টেইনার, কোটি টাকার লেনদেন নিয়ে তোলপাড় বরুড়া উপজেলা জনকল্যাণ সমিতি, ঢাকা’র সার্বিক ব্যবস্থাপনায় আগামী ২৬ জুন ২০২৬ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা কার্যক্রম অনুষ্ঠিত হবে পরিবেশ রক্ষায় সিংড়ায় শুরু হলো ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি শাশুড়ি- জামাইয়ের অবৈধ সম্পর্ক দেখে ফেলায় পুএবধূ স্বর্ণাকে হত্যার অভিযোগ রৌমারী সীমান্তে নারী-শিশুসহ ৬ জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা, সতর্ক অবস্থানে বিজিবি ভূরুঙ্গামারী-ঢাকা ডে-নাইট কোচ ও রংপুরগামী মেইল বাস চালুর দাবিতে নাগেশ্বরীতে বিএনপির মানববন্ধন নরসিংদীর শিবপুরে বৃক্ষরোপণ কর্মসূচিকে উপলক্ষ করে বিভিন্ন গাছের চারা রোপন শুরু বাজেট আলোচনা বিষয়ে জনগণের মতামত সংগ্রহ করলেন ড, শফিকুল ইসলাম মাসুদ

ভূরুঙ্গামারী-ঢাকা ডে-নাইট কোচ ও রংপুরগামী মেইল বাস চালুর দাবিতে নাগেশ্বরীতে বিএনপির মানববন্ধন

👤 🕐 ✏️ আপডেট: 👁 6 বার পড়া হয়েছে 3 মিনিট পড়তে হবে
ভূরুঙ্গামারী-ঢাকা ডে-নাইট কোচ ও রংপুরগামী মেইল বাস চালুর দাবিতে নাগেশ্বরীতে বিএনপির মানববন্ধন

 

কুড়িগ্রাম প্রতিনিধি:

ভূরুঙ্গামারী থেকে ঢাকা গামী ডে-নাইট কোচ এবং রংপুর গামী মেইল বাস সার্ভিস অবিলম্বে চালুর দাবিতে কুড়িগ্রামের নাগেশ্বরীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে উপজেলা ও পৌর বিএনপি।

শনিবার (১৩ জুন) বিকেল ৪টায় নাগেশ্বরী উপজেলা সদরে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে ভূরুঙ্গামারী থেকে ঢাকা গামী ডে-নাইট কোচ এবং রংপুর গামী মেইল বাস সার্ভিস চালু ছিল। এসব পরিবহন সেবা সীমান্তবর্তী অঞ্চলের সাধারণ মানুষ, শিক্ষার্থী, চাকরিজীবী ও ব্যবসায়ীদের যাতায়াতের প্রধান ভরসা ছিল।

সম্প্রতি আন্ধারীঝাড় বাজার এলাকায় একটি নাইট কোচের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যুর ঘটনায় উত্তেজিত জনতা একটি নাইট কোচে অগ্নিসংযোগ করে। ওই ঘটনার পরিপ্রেক্ষিতে কুড়িগ্রাম মোটর মালিক সমিতি ও সংশ্লিষ্ট কোচ মালিকপক্ষ ভূরুঙ্গামারী-ঢাকা রুটের ডে-নাইট কোচ এবং ভূরুঙ্গামারী-রংপুর রুটের মেইল বাস চলাচল বন্ধ করে দেয়।
এর ফলে ভূরুঙ্গামারী, নাগেশ্বরী ও আশপাশের এলাকার হাজার হাজার মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন বলে অভিযোগ করেন বক্তারা।

মানববন্ধনে বক্তব্য দেন নাগেশ্বরী উপজেলা বিএনপির আহ্বায়ক সহকারী অধ্যাপক গোলাম রসুল রাজা, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তানজিমুল ইসলাম কিরণ, উপজেলা বিএনপির সদস্য মো. জাহিদুল ইসলাম খান, মাহফুজার রহমান সিদ্দিকী আপেল, যুবদল নেতা ফারুক হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম রসুল রাজা বলেন, “সীমান্তবর্তী এ অঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে পরিবহন সংকটে ভুগছেন। একটি বিচ্ছিন্ন ঘটনার দায় সাধারণ জনগণের ওপর চাপিয়ে পরিবহন সেবা বন্ধ রাখা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। জনদুর্ভোগের কথা বিবেচনা করে অবিলম্বে ডে-নাইট কোচ ও মেইল বাস চলাচল পুনরায় চালু করতে হবে।”

পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক বলেন, “পরিবহন বন্ধ থাকায় শিক্ষার্থী, রোগী, চাকরিজীবী ও ব্যবসায়ীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। জনগণের স্বার্থে দ্রুত বাস চলাচল স্বাভাবিক করার উদ্যোগ নিতে হবে।”

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত সময়ের মধ্যে বাস সার্ভিস চালু না হলে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

শেয়ার করুন: 📘 Facebook 𝕏 Twitter
MD Mijanur Rahman
MD Mijanur Rahman
ক্রাইম পেট্রোল নিউজের সংবাদদাতা।
সব লেখা দেখুন →

💬 মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

f 📲 𝕏