🔴 ব্রেকিং
মহিপুরে পুলিশের বিশেষ অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পটুয়াখালীতে পুলিশের বিশেষ অভিযানে দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার পটুয়াখালীতে পুলিশের জালে যুবক,সঙ্গে মিলল দেশীয় অস্ত্র নড়াইলে শিশু বলাৎকারের দায়ে মাদরাসা শিক্ষক মেরাজ আলীর যাবজ্জীবন দুমকিতে পুলিশের বিশেষ অভিযান : ১০ পিস আ্যামফিটামিন যুক্ত ইয়াবা উদ্ধার, আটক ২ দশমিনায় আকস্মিক বজ্রপাত:দুটি গরুর মৃত্যু ও প্রান্তিক কৃষকের অর্থনৈতিক বিপর্যয় পটুয়াখালী সদর থানায় ৮৭ পিস ইয়াবাসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পরশুরামে চলতি পথে ময়লার ভাগাড় মাদক দমনে পুলিশের বিশেষ অভিযান ও সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার নরসিংদীর শিবপুরের ভরতের কান্দিতে খুনি শাকিলের হাতে পিতা বাসেদ খুন আহত দুই

ফুলতলা আহমাদিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আ ছ ম আব্দুর রহিম সাহেবের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

👤 🕐 ✏️ আপডেট: 👁 30 বার পড়া হয়েছে 2 মিনিট পড়তে হবে
ফুলতলা আহমাদিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আ ছ ম আব্দুর রহিম সাহেবের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

 

শাব্বির আহমদ
জেলা প্রতিনিধি খুলনা:

খুলনার ফুলতলা উপজেলার ঐতিহ্যবাহী প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান ফুলতলা আহমাদিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আ ছ ম আব্দুর রহিম সাহেবের অবসরজনিত বিদায় সংবর্ধনা আজ সকাল দশটায় মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়।
ফুলতলা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান,বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক প্রিন্সিপাল গাওসুল আযম হাদীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সংবর্ধনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনার এডিসি শিক্ষা জনাব কানিজ ফাতেমা লিজা।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলতলা উপজেলা নির্বাহী অফিসার জনাব সুচী রানী সাহা।আরো উপস্থিত ছিলেন ফুলতলা উপজেলা একাডেমিক সুপারভাইজার জনাব ফারজানা আক্তার, সাবেক প্রধান শিক্ষক আনোয়ারুজ্জামান মোল্লা, অত্র প্রতিষ্ঠানের প্রাক্তন ছাত্র অধ্যক্ষ জাহাঙ্গীর আলম, অধ্যক্ষ এস এম মহিউল ইসলাম,মাওলানা নাজমুল ইসলাম।
মোহাম্মদ দেলোয়ার হোসেনের পরিচালনায় আরও বক্তব্য রাখেন শিক্ষক প্রতিনিধি মাওলানা বোরহানউদ্দিন মোল্লা, মাওলানা আবুল কালাম আজাদ,মোহাম্মদ জাহিদুল ইসলাম জমাদ্দার, মুহাম্মদ সেলিম রেজা, জেস্ঠ প্রভাষক মাওলানা শেখ ওবায়দুল্লাহ, মোহাম্মদ সিরাজুল ইসলাম, মাওলানা মাহবুবুর রহমান, মাওলানা আইয়ুব আলী প্রমূখ।
উল্লেখ্য আজ থেকে প্রায় একশ ৩৭ বছর আগে হযরত মাওলানা গুলজার আহমেদ সাহেব ফুলতলা আহমদীয়া মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেন মাদ্রাসার সাথে আরো রয়েছে আহমদিয়া জামে মসজিদ এবং আহমদিয়া মাদ্রাসা এতিমখানা ও হেফজখানা।ফুলতলা বাজারের প্রাণকেন্দ্রে অবস্থিত মাদ্রাসাটি অত্যন্ত সুনামের সাথে পরিচালিত হচ্ছে।
মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আ ছ ম আব্দুর রহিম সাহেবের ৩৮ বছর কর্ম জীবন শেষে আজ তিনি বিদায় গ্রহন করেন। বিদায়ের কালে কমিটির সদস্যবৃন্দ শিক্ষক শিক্ষিকা মন্ডলী অভিভাবক ও ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে তাকে প্রানঢালা সংবর্ধনা জানানো হয়, সাথে সাথে সকলের পক্ষ থেকে বিভিন্ন রকম উপঢৌকন দিয়ে তাকে সম্মানিত করা হয়।

শেয়ার করুন: 📘 Facebook 𝕏 Twitter
Mijanur Rahman
Mijanur Rahman
ক্রাইম পেট্রোল নিউজের সংবাদদাতা।
সব লেখা দেখুন →

💬 মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

f 📲 𝕏