🔴 ব্রেকিং
বাউফলে ৫০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক আওয়ামী দাপটে প্রতারনায় নিয়োগ পরিক্ষা আয়ার চাকু্রী পেল মাদ্রাসায় সুফিয়া খাতুন বেগমগঞ্জে সহস্রাধিক ইয়াবা সহ মাদক কারবারি মাহফুজ গ্রেপ্তার কোটালীপাড়ায় বিএনপি নেতার পৌর মেয়র নির্বাচনের মত বিনিময় ও ভোট প্রার্থনা জনমুখী প্রচারকে বেগবান করবে ‘জিপিএমএস’ -গণযোগাযোগ মহাপরিচালক চায়ের দোকানের সামনে ডিবির অভিযান ইয়াবা সহ যুবক গ্রেপ্তার কুড়িগ্রামে নাগেশ্বরীতে গভীর রাতে সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার মাতৃবিয়োগের অমলিন শূন্যতা: মায়ের আত্মার শান্তি কামনায় এডভোকেট তাপস চন্দ্র সরকারের প্রার্থনা ও প্রসাদ বিতরণ কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার সংকট নিরসনে প্রশাসন-বিএনপির মতবিনিময় দিনাজপুর বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন খুলে গেল যোগাযোগের নতুন দুয়ার

বেগমগঞ্জে সহস্রাধিক ইয়াবা সহ মাদক কারবারি মাহফুজ গ্রেপ্তার

👤 🕐 ✏️ আপডেট: 👁 5 বার পড়া হয়েছে 2 মিনিট পড়তে হবে
বেগমগঞ্জে সহস্রাধিক ইয়াবা সহ মাদক কারবারি মাহফুজ গ্রেপ্তার

এম জি বাবর নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর বেগমগঞ্জে মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর ও র‌্যাবের যৌথ অভিযানে চৌমুহনী থেকে আবদুর রহমান মাহফুজ (২৫) নামে এক মাদক পাচারকারী সদস্যকে সহস্রাধিক ইয়াবা সহ গ্রেপ্তার করেছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ৮ টার দিকে চৌমুহনী করিমপুর রোডে মনপুরা পদ্মা হাউজ নামীয় দোকানের সামনে থেকে গ্রেপ্তার করা হয়। সে চট্টগ্রাম জেলার সলিমপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের আবদুর শাহ ফকিরের বাড়ীর নুরুজ্জামানের পুত্র ।
র‌্যাব ১১ সিনিয়র পুলিশ সুপার কোম্পানী কমান্ডার মিঠুন কুমার কুন্ডু জানান, গোপন সংবাদ পেয়ে র‌্যাব ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর নোয়াখালী এর যৌথ অভিযানে ফেনী-চৌমুহনী মহাসড়কের করিমপুর রোডে অভিযান চালিয়ে আবদুর রহমান মাহফুজ(২৫)কে ১হাজার ৩০ পিস ইয়াবা সহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
উক্ত আসামী জিজ্ঞাসাবাদের পর সে জানায় দীর্ঘদিন ধরে মাদক চোরাচালান চক্রের সদস্য হিসাবে কক্সবাজার সীমান্ত এলাকা হতে মাদকদ্রবের বড় চালান দীর্ঘদিন আইন শৃঙ্খলাবাহিনীর চোখ ফাকি দিয়ে আর্থিক লাভবান হওয়ার জন্য অভিনব কৌশলে নোয়াখালী জেলা সহ আশপাশের এলাকায় সরবারহ ও বিক্রি করে আসছে। তার বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় মাদক নিয়ন্ত্রন আইনে একটি মামলা রুজু হয়েছে।

শেয়ার করুন: 📘 Facebook 𝕏 Twitter
Mijanur Rahman
Mijanur Rahman
ক্রাইম পেট্রোল নিউজের সংবাদদাতা।
সব লেখা দেখুন →

💬 মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

f 📲 𝕏