জেলা প্রতিনিধি পটুয়াখালীঃ
পটুয়াখালী মহিপুর থানা পুলিশের পরিচালিত এক সাঁড়াশি ও বিশেষ অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী এবং একাধিক মামলার পরোয়ানাভুক্ত আসামি ইদ্রিস আলী ওরফে”নুডলস” এবং তার স্ত্রী নাছিমা বেগমকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযানকালে তাদের হেফাজত থেকে ৭০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির নগদ ২২০০০( বাইশ হাজার) টাকা জব্দ করে পুলিশ।
পুলিশ সুএে জানা যায়, গোপন সংবাদের ভিওিতে মহিপুর থানা পুলিশের একটি চৌকস দল লতাচাপলী ইউনিয়নের আলিপুর বাজার সংলগ্ন এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করে।স্হানীয়দের কাছে আদি ব্যবসায়ী হিসেবে পরিচিত হলেও ইদ্রিস আলী দীর্ঘদিন ধরে গোপনে মাদকের সিন্ডিকেট পরিচালনা করে আসছিলেন। তার বিরুদ্ধে মহিপুরসহ বিভিন্ন থানায় ১২টি মাদক মামলা রয়েছে।
অভিযান পরিচালনাকারী পুলিশ কর্মকর্তা জানান, ইদ্রিস আলী ওরফে নুডলস এলাকার চিহ্নিত একজন মাদক কারবারি। কৌশল বদলে তিনি তার স্ত্রী নাছিমা বেগম দীর্ঘদিন ধরে অবৈধ মাদকের কারবার চালিয়ে আসছিলেন। গোপন তথ্যের ভিওিতে অভিযান চালিয়ে তাদেরকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে ৭০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির নগদ ২২,০০০ টাকা উদ্ধার করা হয়েছে।
স্হানীয় এলাকাবাসী পুলিশের এই অভিযানকে সাধুবাদ জানিয়েছেন। তাদের মতে, আলিপুর বাজার উপকূলীয় অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ ব্যবসায়ীক কেন্দ্র হওয়ায় এই চক্রটি দীর্ঘদিন ধরে উদীয়মান তরুন ও যুবসমাজকে মাদকের প্রতি আকৃষ্ট করে আসছিল। এই দম্পতির গ্রেপ্তারে এলাকায় স্বস্তি ফিরে এসেছে।
মহিপুর থানার কর্মকর্তা জানান, ধৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন মামলা রুজু করে আদালতে প্রেরনের প্রস্তুতি চলছে। মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশি অভিযান আরও জোরদার করা হবে বলে প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।
“তারিখ” ১২/০৯/২০২৬
