🔴 ব্রেকিং
বাউফলে ৫০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক আওয়ামী দাপটে প্রতারনায় নিয়োগ পরিক্ষা আয়ার চাকু্রী পেল মাদ্রাসায় সুফিয়া খাতুন বেগমগঞ্জে সহস্রাধিক ইয়াবা সহ মাদক কারবারি মাহফুজ গ্রেপ্তার কোটালীপাড়ায় বিএনপি নেতার পৌর মেয়র নির্বাচনের মত বিনিময় ও ভোট প্রার্থনা জনমুখী প্রচারকে বেগবান করবে ‘জিপিএমএস’ -গণযোগাযোগ মহাপরিচালক চায়ের দোকানের সামনে ডিবির অভিযান ইয়াবা সহ যুবক গ্রেপ্তার কুড়িগ্রামে নাগেশ্বরীতে গভীর রাতে সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার মাতৃবিয়োগের অমলিন শূন্যতা: মায়ের আত্মার শান্তি কামনায় এডভোকেট তাপস চন্দ্র সরকারের প্রার্থনা ও প্রসাদ বিতরণ কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার সংকট নিরসনে প্রশাসন-বিএনপির মতবিনিময় দিনাজপুর বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন খুলে গেল যোগাযোগের নতুন দুয়ার

পটুয়াখালীর কলাপাড়া মহিপুরে মাদকবিরোধী অভিযানে ৪ মাদকসেবীর কারাদণ্ড

👤 🕐 ✏️ আপডেট: 👁 26 বার পড়া হয়েছে 2 মিনিট পড়তে হবে
পটুয়াখালীর কলাপাড়া মহিপুরে মাদকবিরোধী অভিযানে ৪ মাদকসেবীর কারাদণ্ড

 

রিয়াজ উদ্দিন
ক্রাইম পেট্রোল ইনভেস্টিগেশন
জেলা প্রতিনিধি পটুয়াখালীঃ

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুরে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ইয়াবা সেবনের অপরাধে চার মাদকসেবীকে আটক করেছে পুলিশ। পরে তাদের ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে আদালত প্রত্যেককে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদন্ড প্রদান করেন।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে মহিপুর থানাধীন পশ্চিম কুয়াকাটা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে ইয়াবা সেবনের অপরাধে চারজনকে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমান আদালতে মাধ্যমে পৃথকভাবে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদন্ড দেওয়া হয়।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আরিফুজ্জামান।

মহিপুর থানার এসআই (নিঃ) মাহমুদুল হাসানের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ অভিযানিক দল এ অভিযানে অংশ নেয়।

পুলিশ জানায়, ভ্রাম্যমান আদালতে সাজাপ্রাপ্ত চারজনকে পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে কারাগারে পাঠানো হবে।

মহিপুর থানা পুলিশ জানিয়েছে, মাদকদ্রব্যের বিরুদ্ধে তাদের বিশেষ অভিযান অবহ্যাত থাকবে। মাদক নির্মূলে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি মাদকসেবী ও মাদক কারবারির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্হা গ্রহণ করা হবে।
“তারিখ” ১১/০৯/২০২৬

শেয়ার করুন: 📘 Facebook 𝕏 Twitter
Mijanur Rahman
Mijanur Rahman
ক্রাইম পেট্রোল নিউজের সংবাদদাতা।
সব লেখা দেখুন →

💬 মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

f 📲 𝕏