🔴 ব্রেকিং
বাউফলে ৫০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক আওয়ামী দাপটে প্রতারনায় নিয়োগ পরিক্ষা আয়ার চাকু্রী পেল মাদ্রাসায় সুফিয়া খাতুন বেগমগঞ্জে সহস্রাধিক ইয়াবা সহ মাদক কারবারি মাহফুজ গ্রেপ্তার কোটালীপাড়ায় বিএনপি নেতার পৌর মেয়র নির্বাচনের মত বিনিময় ও ভোট প্রার্থনা জনমুখী প্রচারকে বেগবান করবে ‘জিপিএমএস’ -গণযোগাযোগ মহাপরিচালক চায়ের দোকানের সামনে ডিবির অভিযান ইয়াবা সহ যুবক গ্রেপ্তার কুড়িগ্রামে নাগেশ্বরীতে গভীর রাতে সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার মাতৃবিয়োগের অমলিন শূন্যতা: মায়ের আত্মার শান্তি কামনায় এডভোকেট তাপস চন্দ্র সরকারের প্রার্থনা ও প্রসাদ বিতরণ কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার সংকট নিরসনে প্রশাসন-বিএনপির মতবিনিময় দিনাজপুর বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন খুলে গেল যোগাযোগের নতুন দুয়ার

চায়ের দোকানের সামনে ডিবির অভিযান ইয়াবা সহ যুবক গ্রেপ্তার

👤 🕐 ✏️ আপডেট: 👁 17 বার পড়া হয়েছে 2 মিনিট পড়তে হবে
চায়ের দোকানের সামনে ডিবির অভিযান ইয়াবা সহ যুবক গ্রেপ্তার

 

রিয়াজ উদ্দিন
ক্রাইম পেট্রোল ইনভেস্টিগেশন,
জেলা প্রতিনিধি পটুয়াখালীঃ

পটুয়াখালী সদর উপজেলায় বদরপুর ইউনিয়নে মাদক বিরোধী অভিযান চালিয়ে মোঃ কালাম হাওলাদার (২৮) নামে এক যুবকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

পুলিশ সুএে জানা যায়, (১১ সেপ্টেম্বর ২০২৬) রাত পর্যন্ত ১০টা ২০ মিনিটের দিকে বদরপুর ইউনিয়নের শিয়ালী এলাকায় মোহাম্মাদিয়া কলেজ সংলগ্ন জনৈক মতলবের চায়ের দোকানের সামনে অভিযান পরিচালনা করা হয়।

এ সময় সন্দেহভাজন হিসেবে কালাম হাওলাদারকে তল্লাশি করে তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে ঘটনাস্হল থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

গ্রেপ্তার কালাম হাওলাদার শিয়ালী এলাকার মোঃ আব্দুর রব হাওলাদারের ছেলে তার মায়ের নাম মৃত হাসিনা বেগম। তিনি বদরপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিওিতে অভিযানটি পরিচালনা করা হয়। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে এবং গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে প্রচলিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্হা গ্রহণের প্রক্রিয়া চলছে।

মাদকদ্রব্যের বিস্তার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

“তারিখ ” ১২/০৯/২০২৬

শেয়ার করুন: 📘 Facebook 𝕏 Twitter
Mijanur Rahman
Mijanur Rahman
ক্রাইম পেট্রোল নিউজের সংবাদদাতা।
সব লেখা দেখুন →

💬 মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

f 📲 𝕏