🔴 ব্রেকিং
খুলনার ফুলতলায় ইয়াবাসহ যুবক আটক ভিসার নামে কোটি টাকার প্রতারণা চক্র: বোরহান উদ্দিনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নিঃস্ব বহু পরিবার বন্ড সুবিধার আড়ালে প্রতারণার অভিযোগ: চট্টগ্রাম বন্দরে রহস্যময় কন্টেইনার, কোটি টাকার লেনদেন নিয়ে তোলপাড় বরুড়া উপজেলা জনকল্যাণ সমিতি, ঢাকা’র সার্বিক ব্যবস্থাপনায় আগামী ২৬ জুন ২০২৬ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা কার্যক্রম অনুষ্ঠিত হবে পরিবেশ রক্ষায় সিংড়ায় শুরু হলো ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি শাশুড়ি- জামাইয়ের অবৈধ সম্পর্ক দেখে ফেলায় পুএবধূ স্বর্ণাকে হত্যার অভিযোগ রৌমারী সীমান্তে নারী-শিশুসহ ৬ জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা, সতর্ক অবস্থানে বিজিবি ভূরুঙ্গামারী-ঢাকা ডে-নাইট কোচ ও রংপুরগামী মেইল বাস চালুর দাবিতে নাগেশ্বরীতে বিএনপির মানববন্ধন নরসিংদীর শিবপুরে বৃক্ষরোপণ কর্মসূচিকে উপলক্ষ করে বিভিন্ন গাছের চারা রোপন শুরু বাজেট আলোচনা বিষয়ে জনগণের মতামত সংগ্রহ করলেন ড, শফিকুল ইসলাম মাসুদ

পরিবেশ রক্ষায় সিংড়ায় শুরু হলো ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি

👤 🕐 ✏️ আপডেট: 👁 5 বার পড়া হয়েছে 2 মিনিট পড়তে হবে
পরিবেশ রক্ষায় সিংড়ায় শুরু হলো ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি

 

মোঃ ইব্রাহিম আলী, সিংড়া (নাটোর) প্রতিনিধি:জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা ও দেশের সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে নাটোরের সিংড়ায় ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৩ জুন) দুপুরে সিংড়ার দমদমা স্কুল অ্যান্ড কলেজ মাঠে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল রিফাত।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক শারফুল ইসলাম বুলবুল, পৌর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন সাখা, ডায়াবেটিস সমিতির সাধারণ সম্পাদক ও স্থানীয় সংসদ সদস্যের প্রতিনিধি মিলন হোসেন মাস্টার, তাজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ শাহাদত হোসেন, সাবেক ছাত্রনেতা রফিকুল ইসলাম বুলেটসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সামাজিক বনায়নের প্রতিনিধি, পরিবেশকর্মী ও গণমাধ্যমকর্মীরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। সরকারের গৃহীত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি দেশের পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তারা আরও বলেন, সিংড়া উপজেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সড়কপথ ও অন্যান্য স্থানে এ কর্মসূচির আওতায় ব্যাপকভাবে বৃক্ষরোপণ করা হবে।

শেয়ার করুন: 📘 Facebook 𝕏 Twitter
MD Mijanur Rahman
MD Mijanur Rahman
ক্রাইম পেট্রোল নিউজের সংবাদদাতা।
সব লেখা দেখুন →

💬 মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

f 📲 𝕏