🔴 ব্রেকিং
খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের উদ্যোগে মনো-সামাজিক পরিচর্যা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত দিনাজপুর বীরগঞ্জে RAB ও POLICEএর যৌথ অভিযান ১২ লাখ টাকা মূল্যের ৫৬ কেজি গাঁজাসহ ৩ জন আটক না:গন্জের বন্দর ও নবীগঞ্জে খাল দখলদারদের ২৪ ঘণ্টার আল্টিমেটাম: কঠোর হুশিয়ারি প্রদান করেন এমপি সচিব আবুল কাওসার আশা রাজবাড়ীর বালিয়াকান্দিতে দু’টি খাল খননের উদ্বৃত্ত ১৭ লাখ টাকা কোষাগারে জমা দিলেন ইউএনও সেপ্টেম্বর থেকে চট্টগ্রামে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল: উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বাউফলে ভূমি অফিসের মসজিদ অবৈধ দখলে,সরকারি নির্দেশনা অমান্য -প্রশাসনের ভূমিকা প্রশ্নবিদ্ধ ঢাকার মোহাম্মদপুরে বাদশা হত্যা মামলার অন্যতম অভিযুক্ত লেদু হাসান গ্রেপ্তার ফেনী -পরশুরাম সড়ক সন্ধ্যা হলেই ভাড়া দ্বিগুণ গোপালগঞ্জ বাসস্ট্যান্ডে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মাদকসহ গ্রেপ্তার ২, কারাদণ্ড ও জরিমানা নারায়ণগঞ্জের রূপগঞ্জে দাফনের আড়াই বছর পর কবর থেকে মালয়েশিয়া প্রবাসীর লাশ উত্তোলন

বরুড়ায় স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

👤 🕐 ✏️ আপডেট: 👁 30 বার পড়া হয়েছে 3 মিনিট পড়তে হবে
বরুড়ায় স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত


‎মোঃ ইকরামুল হক, স্টাফ রিপোর্টার, বরুড়া,
‎মেধা – বিজ্ঞান – উদ্যোগ ও উদ্ভাবনের দেশ “সবার আগে বাংলাদেশ”  এই প্রতিপাদ্য কে সামনে রেখে বরুড়ায় শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, বিজ্ঞানচর্চা ও উদ্যোক্তা মনোভাব বিকাশে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

‎১২ই জুন  শুক্রবার শিক্ষা মন্ত্রণালয়ের অধীন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিমের আয়োজনে বরুড়া উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান রনির সভাপতিত্বে  প্রথমবারের মতো আয়োজিত  সারা দেশের সাথে একসাথে  এক যুগে  শুরু হচ্ছে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম  ।
‎ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে  এ কর্মসূচি উপজেলা পর্যায়ে এই তিন ধাপে অনুষ্ঠিত হয়েছে এবং প্রতিটি ধাপের বিজয়ীদের পুরস্কৃত করবে প্রশাসন।

‎কর্মসূচির লক্ষ্য হলো শিক্ষার্থীদের ব্যক্তিগত নৈপুণ্যের উন্নয়ন, আনন্দময় শিক্ষার মাধ্যমে ভবিষ্যতের সুনাগরিক হিসেবে গড়ে তোলা এবং মুখস্থ নির্ভর শিক্ষার পরিবর্তে সৃজনশীলতা, সমস্যা সমাধানের সক্ষমতা, বিশ্লেষণধর্মী চিন্তা ও উদ্ভাবনী দক্ষতার বিকাশ ঘটানো। একই সঙ্গে শিক্ষার্থীদের বিজ্ঞানভিত্তিক চিন্তা ও বাস্তব জীবনের সমস্যার সমাধান খুঁজে বের করার প্রতি উৎসাহিত করা হবে।

‎এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিমের বিষয়ে বরুড়া  উপজেলা মাধ্যমিক  অফিসার রতন কুমার সাহা  বলেন, প্রথম ধাপে শুক্রবার উপজেলা ও পৌরসভার  শিক্ষা থানা মিলিয়ে ১৫টি ইউনিয়ন  ও পৌরসভার শিক্ষা প্রতিষ্ঠান গুলো মেলার আদলে প্রদর্শনীতে অংশগ্রহন করেছে।এছাড়াও  উপজেলার বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ  অতিথি হিসেবে অংশ নিয়েছেন এই কর্মসূচীতে।
‎বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয় তিনটি স্টল সহ প্রায় প্রতিটি প্রতিষ্ঠানের পক্ষ থেকে এক বা  একাধিক দল অংশগ্রহণের সুযোগ থাকায় বহু শিক্ষার্থী দলগত ভাবে  নিবন্ধন করেছে। তিনজন শিক্ষার্থী ও দুজন শিক্ষকের সমন্বয়ে একটি দল গঠন করা হয়েছে।
‎এদিন বক্তারা বলেন, এই আয়োজনের মাধ্যমে স্থানীয় সমস্যার স্থানীয় সমাধান খুঁজে বের করারও সুযোগ তৈরি হবে। পাশাপাশি শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা ও বিজ্ঞানভিত্তিক উদ্যোগকে উৎসাহিত করার মাধ্যমে তৃণমূল পর্যায়ে নতুন উদ্যোক্তা তৈরির পথও উন্মুক্ত হবে। বক্তারা আরো বলেন দেশের বিভিন্ন অঞ্চলের শিক্ষার্থীদের সৃজনশীল ধারণা ও উদ্ভাবনী উদ্যোগ এক মঞ্চে তুলে ধরার সুযোগ সৃষ্টি করবে এই কর্মসূচি।
‎এদিন অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ জহিরুল হক স্বপন, বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেধাদ উদ্দিন আহমেদ, সোনাইমুড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রাণেশ্বর আচার্য্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী ও গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতৃবৃন্দ ।







শেয়ার করুন: 📘 Facebook 𝕏 Twitter
MD Mijanur Rahman
MD Mijanur Rahman
ক্রাইম পেট্রোল নিউজের সংবাদদাতা।
সব লেখা দেখুন →

💬 মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

f 📲 𝕏