🔴 ব্রেকিং
কালিয়াকৈরে চন্দ্রা-টিকেটের নামে প্রকাশ্য ডাকাতি,দালালের রাজত্ব- ক্ষুব্ধ যাত্রীরা,দেখার মত কেউ নেই ঢাকার মুগদা থানাধীন মান্ডার অন্ধকার গলিতে মাদক সাম্রাজ্য: টাইগার পলাতক, সহযোগী আটক ইটিপি চালু রাখার দাবি! রূপগঞ্জে ডায়িং কারখানার বিরুদ্ধে পরিবেশ বিপন্নের অভিযোগ \ পানি দূষণে মাছের মৃত্যু ও ফসলি জমি ক্ষতিগ্রস্থ গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা, নবগঠিত আহ্বায়ক কমিটির নাম প্রকাশ গোপালগঞ্জ পিবিআইয়ের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত কালিয়াকৈরে সবজির বাজারগুলোতে ফের অস্থিরতা বেশির ভাগ সবজি ক্রেতাদের ক্রয়ক্ষমতার বাইরে কুমিল্লা মহানগর শ্রমিক দলের উদ্যোগে নির্বাহী কমিটি ও প্রস্তুতি সভার আয়োজন মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ’ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের উপহার হিসেবে হলদিয়া ইউনিয়নের নদীভাঙন ও বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ খুলনার ফুলতলায় হানি ট্র্যাপে ফেলে ব্ল্যাকমেইল এর অভিযোগে স্থানীয় কথিত সাংবাদিক সহ গ্রেফতার — ৩

বাজেট আলোচনা বিষয়ে জনগণের মতামত সংগ্রহ করলেন ড, শফিকুল ইসলাম মাসুদ

👤 🕐 ✏️ আপডেট: 👁 29 বার পড়া হয়েছে 2 মিনিট পড়তে হবে
বাজেট আলোচনা বিষয়ে জনগণের মতামত সংগ্রহ করলেন ড, শফিকুল ইসলাম মাসুদ

বাজেট আলোচনা বিষয়ে জনগণের মতামত সংগ্রহ করলেন ড, শফিকুল ইসলাম মাসুদ

পটুয়াখালী জেলা প্রতিনিধি।।

বাজেট আলোচনার বিষয়ে জনগণের মতামত সংগ্রহ করলেন ড, শফিকুল ইসলাম মাসুদ। জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনা রাখতে জামায়াত ইসলামী দলীয় সংসদ সদস্য ড, শফিকুল ইসলাম মাসুদ অনন্য এক উদ্যােগ নেন। নিজ নির্বাচনী এলাকা পটুয়াখালী -২ বাউফল আসনের ভোটার ও সচেতন নাগরিকদের বাজেট- সংক্রান্ত ভাবনা ও প্রত্যাশা জানতে তিনি এক উন্মুক্ত আলোচনা সভার আয়োজন করেন।

শুক্রবার (১২জুন) অনুষ্ঠিত সভায় বাউফল উপজেলার বিভিন্ন শ্রেণি পেশার লোকজন অংশগ্রহণ করে মতামত উপস্থাপন করেন।

উন্মুক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড, শফিকুল ইসলাম মাসুদ। এ সময় তিনি বলেন, আজকের এই আয়োজন হচ্ছে জনগণের মতামতের ভিওিতে জনগনের কন্ঠস্বর হিসেবে সংসদে আলোচনা ও উপস্থাপন করা হয়।

এখান থেকে প্রাপ্ত পরামর্শ ও সুপারিশের ভিওিতে জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো জাতীয় সংসদে তুলে ধরার চেষ্টা করার অঙ্গীকার ব্যক্ত করে তিনি বলেন, আমি কোন দলের একক এমপি নয়। বরং বাউফলের সকল জনগোষ্ঠীর প্রতিনিধি হিসেবে ভুমিকা রাখাই আমার লক্ষ্য।

তিনি আরও বলেন, বাউফলে এবার আমি একা এমপি নই, উপজেলার প্রতিটি মানুষই এমপি। তাই বাউফলের মানুষের মতামত নিয়েই আমি জাতীয় সংসদে বাজেট নিয়ে কথা বলতে চাই।

বাউফল উপজেলা পরিষদের পুরাতন অডিটোরিয়াম হলরুমে জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত উন্মুক্ত আলোচনা সভায় উপস্থিত সাংবাদিকরা,শিক্ষা, ভুমি ব্যবস্হাপনা,নদীভাঙন, মাদক নিয়ন্ত্রণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশ্ন ও মতামত তুলে ধরেন।

শিক্ষাখাত প্রসঙ্গে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষাথীদের মতো মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থীদের ও খাদ্য সহায়তার আওতায় আনার বিষয়ে জাতীয় সংসদে আলোচনা করার আহবান জানানো হয়।
১৩/০৬/২০২৬

শেয়ার করুন: 📘 Facebook 𝕏 Twitter
MD Mijanur Rahman
MD Mijanur Rahman
ক্রাইম পেট্রোল নিউজের সংবাদদাতা।
সব লেখা দেখুন →

💬 মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

f 📲 𝕏