🔴 ব্রেকিং
চর মোন্তাজে ৪৭ পিস ইয়াবাসহ ২ কারবারি গ্রেফতার মহিপুরে বিশেষ অভিযানে ১২ মামলার আসামি’নুডুলস’ ও তার স্ত্রী গ্রেপ্তার; গাঁজা ও নগদ টাকা উদ্ধার দুমকিতে কলেজ মাঠে পরিত্যক্ত কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ বাউফলে ৫০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক আওয়ামী দাপটে প্রতারনায় নিয়োগ পরিক্ষা আয়ার চাকু্রী পেল মাদ্রাসায় সুফিয়া খাতুন বেগমগঞ্জে সহস্রাধিক ইয়াবা সহ মাদক কারবারি মাহফুজ গ্রেপ্তার কোটালীপাড়ায় বিএনপি নেতার পৌর মেয়র নির্বাচনের মত বিনিময় ও ভোট প্রার্থনা জনমুখী প্রচারকে বেগবান করবে ‘জিপিএমএস’ -গণযোগাযোগ মহাপরিচালক চায়ের দোকানের সামনে ডিবির অভিযান ইয়াবা সহ যুবক গ্রেপ্তার কুড়িগ্রামে নাগেশ্বরীতে গভীর রাতে সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ কার্যক্রমের প্রথম দিন সম্পন্ন

👤 🕐 ✏️ আপডেট: 👁 63 বার পড়া হয়েছে 2 মিনিট পড়তে হবে
গোপালগঞ্জে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ কার্যক্রমের প্রথম দিন সম্পন্ন

ক্রাইম রিপোর্টার
ক্রাইমপেট্রোল ইনভেস্টিগেশন
জেলা প্রতিনিধি- গোপালগঞ্জ।

‘সেবার ব্রতে চাকরি’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জে বাংলাদেশ পুলিশে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগের প্রথম দিনের কার্যক্রম সুষ্ঠু ও স্বচ্ছ পরিবেশে সম্পন্ন হয়েছে।বুধবার (২৪ জুন) সকালে  গোপালগঞ্জ জেলা পুলিশ লাইন্স মাঠে বাংলাদেশ পুলিশে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ, এপ্রিল-২০২৬ এর প্রথম দিনের কার্যক্রম অনুষ্ঠিত হয়। পুলিশ হেডকোয়ার্টার্সের প্রিলিমিনারি স্ক্রিনিংয়ে উত্তীর্ণ গোপালগঞ্জ জেলার বাছাইকৃত প্রার্থীদের ‘শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ’ পরীক্ষা গ্রহণ করা হয়।গোপালগঞ্জের মোঃ হাবীবুল্লাহ-এর সার্বিক তত্ত্বাবধানে নিয়োগ কমিটি এবং দায়িত্বপ্রাপ্ত সদস্যরা সম্পূর্ণ স্বচ্ছ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে প্রথম দিনের কার্যক্রম পরিচালনা করেন। পুলিশ  হেডকোয়ার্টার্সের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শাহজাহান হোসেন এবং শেখ মাহমুদুল ইসলাম। তারা নিয়োগ বোর্ডকে সার্বিক সহায়তা প্রদান করেন। শারীরিক মাপ ও   কাগজপত্র যাচাইকরণ শেষে প্রাথমিক ধাপে উত্তীর্ণ প্রার্থীদের অভিনন্দন জানিয়ে পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ বলেন, “ আপনাদের মেধা ও শারীরিক যোগ্যতাই আপনাদের পরবর্তী ধাপে নিয়ে যাবে। বাংলাদেশ পুলিশে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত। কোনো দালালচক্র বা প্রতারকের কথায় বিভ্রান্ত হয়ে কোনো আর্থিক লেনদেনে জড়াবেন না। মেধার জোরেই আপনারা পুলিশের গর্বিত সদস্য হবেন।” এ সময়।  নিয়োগ বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সোহেল রানা এবং সাঈদ নাসিরুল্লাহ। এছাড়াও গোপালগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও নিয়োগ কার্যক্রম সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। প্রথম দিনের কার্যক্রম   শেষে উত্তীর্ণ প্রার্থীদের আগামী ২৫ জুন সকাল ৮টায় অনুষ্ঠিতব্য মাঠ পরীক্ষায় অংশগ্রহণের জন্য নির্ধারিত সময়ের আগেই উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।
পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নিয়োগ কার্যক্রম সম্পূর্ণ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে পরিচালিত হচ্ছে এবং এ প্রক্রিয়ায় কোনো ধরনের অনিয়ম বা তদবিরের সুযোগ নেই।

শেয়ার করুন: 📘 Facebook 𝕏 Twitter
Mijanur Rahman
Mijanur Rahman
ক্রাইম পেট্রোল নিউজের সংবাদদাতা।
সব লেখা দেখুন →

💬 মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

f 📲 𝕏