🔴 ব্রেকিং
শান্তিপূর্ণ পরিবেশে শেষ হয়েছে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ জাপান থেকে ফেরার পথে প্রধানমন্ত্রীর বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটি ঝিনাইদহের সাংবাদিক অরিত্র কুন্ডুসহ দুই জনকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি,জামিন না মঞ্জুর উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান অফিস সহকারী কাম হিসাবরক্ষক ফরিদুল আলমের সরকারি চাকরির আড়ালে কোটি টাকার সম্পদ—উঠছে নানা প্রশ্ন ৫ বছরে এক কোটি দক্ষ কর্মী তৈরি করে বিশ্বের বিভিন্ন দেশে পাঠানো হবে প্রবাসী কল্যাণ মন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফর:কুটনৈতিক ও অর্থনৈতিক ভবিষ্যৎ কোটালীপাড়ায় হাত ধোয়ার সঠিক পদ্ধতি শেখাতে সচেতনতামূলক কর্মসূচি কোটালীপাড়ায় হাত ধোয়ার সঠিক পদ্ধতি শেখাতে সচেতনতামূলক কর্মসূচি। বরিশালে বায়োগ্যাস প্লান্ট উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী উখিয়ার ইনানীতে গভীর নলকূপ খননের সময় গ্যাস নির্গত হয়ে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট

“নৌযান শুমারি ২০২৬’’ সফলের লক্ষ্যে কক্সবাজারের উত্তর নুনিয়াছড়া ঘাটে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

👤 🕐 ✏️ আপডেট: 👁 91 বার পড়া হয়েছে ⏱ 3 মিনিট পড়তে হবে
“নৌযান শুমারি ২০২৬’’ সফলের লক্ষ্যে কক্সবাজারের উত্তর নুনিয়াছড়া ঘাটে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

 

নিজস্ব প্রতিবেদক:নৌপরিবহন খাতকে আরও নিরাপদ, সুশৃঙ্খল, আধুনিক ও তথ্যভিত্তিক করতে দেশের ইতিহাসে প্রথমবারের মতো শুরু হওয়া ‘নৌযান শুমারি ২০২৬’ সফল করার লক্ষ্যে কক্সবাজারের উত্তর নুনিয়াছড়া ঘাটে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
“নৌযান শুমারি সফল করি, সমৃদ্ধ বাংলাদেশ গড়ি”—এই স্লোগানকে সামনে রেখে গত ২০ আগস্ট ২০২৬ থেকে শুরু হওয়া এ শুমারি চলবে আগামী ২৯ আগস্ট ২০২৬ পর্যন্ত। নৌপরিবহন অধিদপ্তরের অধীনে বাস্তবায়নাধীন “নৌযানের ডাটাবেইজ তৈরি ও নৌযান ব্যবস্থাপনায় সক্ষমতা বৃদ্ধিকরণ” প্রকল্পের আওতায় নৌপরিবহন অধিদপ্তর ও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) যৌথভাবে দেশব্যাপী এ কার্যক্রম পরিচালনা করছে। অদ্যাবধি শুমারি কার্যক্রমের লক্ষ্যের প্রায় ৫০% তথ্য সংগ্রহ সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর মোঃ শফিউল বারী (এনডি, ওএসপি, এনডিসি, পিএসসি, বিএন) স্থানীয় জনগণ ও জেলেদের নানা দাবির বিষয়ে আশ্বস্ত করেন। তিনি সমুদ্র ও নদীর মোহনায় নৌযানের নিরাপদ চলাচলের জন্য দ্রুত প্রয়োজনীয় ড্রেজিংয়ের মাধ্যমে নাব্যতা ফিরিয়ে আনার ঘোষণা দেন। বাকখালী নদীর মূল নেভিগেশন চ্যানেলে অবৈধ বেহুন্দি জাল অপসারণ করে জেলেদের মাছ ধরার জন্য পৃথক স্থান নির্ধারণের উদ্দেশ্যে তিনি উপস্থিত কোস্টগার্ড প্রতিনিধিকে নির্দেশ প্রদান করেন। পাশাপাশি বাকখালী নদীতে বিআইডব্লিউটিএ-এর মাধ্যমে পলি অপসারণ ও বয়া-বাতি স্থাপনের উদ্যোগ নেওয়ার কথাও উল্লেখ করেন।
নৌযান মালিক, শ্রমিক ও জেলেদের শুমারিতে অংশগ্রহণের আহ্বান জানিয়ে মহাপরিচালক বলেন, সরকারের এই ডাটাবেজে অন্তর্ভুক্ত হলে মালিক-শ্রমিকগণ সরকারি ও আন্তর্জাতিক বিভিন্ন সাহায্য-সহযোগিতা সহজে পাবেন। এছাড়া এই ডাটাবেজের ফলে:
– মেরিটাইম সেক্টরে হয়রানি ও আইনি মামলা হ্রাস পাবে।
– মালিকানা দাবি, ক্ষতিপূরণ ও সরকারি অন্যান্য সুবিধা পাওয়া সহজ হবে।
– নিজের নৌযান নিজের নামে সহজেই রেজিস্ট্রেশন করা যাবে।
– যাত্রী ও পণ্য পরিবহন ব্যবস্থার মানোন্নয়নসহ নৌ-পথে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত হবে।
অবহিতকরণ সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের যুগ্মসচিব জনাব মোঃ জাকির হোসেন, নৌপরিবহন অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ও শিপ সার্ভেয়ার (রু.দা.) মির্জা সাইফুর রহমান, নৌ-বাণিজ্য দপ্তরের প্রিন্সিপাল অফিসার (রু.দা.) জনাব শেখ মোঃ জালাল উদ্দিন গাজী, প্রকল্প পরিচালক কমান্ডার সাইফুল আহমাদ, চট্টগ্রাম অঞ্চলের ইঞ্জিনিয়ার অ্যান্ড শিপ সার্ভেয়ার মোঃ তাইফুর আহমেদ ভূঁইয়া, প্রকৌশলী ও জাহাজ জরিপকারক জনাব মোঃ মাহমুদুর রহমানসহ নৌযান মালিক সমিতির প্রতিনিধি এবং বিবিএস-এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

শেয়ার করুন: 📘 Facebook 𝕏 Twitter
Mijanur Rahman
Mijanur Rahman
ক্রাইম পেট্রোল নিউজের সংবাদদাতা।
সব লেখা দেখুন →

💬 মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

f 📲 𝕏