🔴 ব্রেকিং
মহিপুরে পুলিশের বিশেষ অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পটুয়াখালীতে পুলিশের বিশেষ অভিযানে দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার পটুয়াখালীতে পুলিশের জালে যুবক,সঙ্গে মিলল দেশীয় অস্ত্র নড়াইলে শিশু বলাৎকারের দায়ে মাদরাসা শিক্ষক মেরাজ আলীর যাবজ্জীবন দুমকিতে পুলিশের বিশেষ অভিযান : ১০ পিস আ্যামফিটামিন যুক্ত ইয়াবা উদ্ধার, আটক ২ দশমিনায় আকস্মিক বজ্রপাত:দুটি গরুর মৃত্যু ও প্রান্তিক কৃষকের অর্থনৈতিক বিপর্যয় পটুয়াখালী সদর থানায় ৮৭ পিস ইয়াবাসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পরশুরামে চলতি পথে ময়লার ভাগাড় মাদক দমনে পুলিশের বিশেষ অভিযান ও সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার নরসিংদীর শিবপুরের ভরতের কান্দিতে খুনি শাকিলের হাতে পিতা বাসেদ খুন আহত দুই

দীর্ঘ ১৭ বছর সংবাদমাধ্যমের হাত বেঁধে রাখা হয়েছিল: পার্থ

👤 🕐 ✏️ আপডেট: 👁 54 বার পড়া হয়েছে 2 মিনিট পড়তে হবে
দীর্ঘ ১৭ বছর সংবাদমাধ্যমের হাত বেঁধে রাখা হয়েছিল: পার্থ

 

নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ ১৭ বছর সংবাদমাধ্যমের হাত বেঁধে রাখা হয়েছিল বলে মন্তব্য করেছেন নবনিযুক্ত তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ। তিনি বলেছেন, সংবাদমাধ্যম গণতন্ত্রের অন্যতম স্তম্ভ। তাই নিয়ন্ত্রণ নয়, নিয়মকানুন ও দায়িত্ব যথাযথভাবে রেগুলেট করার মাধ্যমে মন্ত্রণালয়কে কাজ করতে হবে।

রোববার (২৩ আগস্ট) সকালে সচিবালয়ে প্রথম কর্মদিবসে যোগ দিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আন্দালিব রহমান পার্থ বলেন, গত কয়েক বছরে দেশের সব বিভাগেই নৈতিক অবক্ষয় হয়েছে। সেই অবস্থা থেকে বেরিয়ে আসতে সময় লাগবে। তবে দেশকে নতুন একটি দিকে নিয়ে যাওয়ার যে স্বপ্ন, তা বাস্তবায়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পালনে নিয়ন্ত্রণমূলক অবস্থানে না যাওয়ার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ‘আমাদের মাথায় রাখতে হবে, আমরা অবশ্যই এই মন্ত্রণালয়ের দায়িত্ব রেগুলেট করব। কিন্তু কোনোভাবেই যেন আমরা কন্ট্রোলের দিকে না যাই।’

তিনি বলেন, সরকারের সব কর্মকাণ্ড জনগণের কাছে বিশ্বাসযোগ্যভাবে পৌঁছে দিতে হবে। এ ক্ষেত্রে সংবাদমাধ্যমের স্বাধীনতা, দায়িত্বশীলতা ও পেশাদারিত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, দেশের ইতিহাস, ঐতিহ্য ও মুক্তিযুদ্ধের চেতনাকে মাথায় রেখে মন্ত্রণালয়ের কার্যক্রম পরিচালনা করতে হবে। মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং গণমাধ্যমের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

জুলাই গণ-অভ্যুত্থানের সময়ে সংবাদমাধ্যমের ভূমিকার কথা উল্লেখ করে পার্থ বলেন, ওই সময়ে গণমাধ্যমের ভূমিকা কোনোভাবেই খাটো করে দেখার সুযোগ নেই। দেশের পরিবর্তনের এই সময়ে গণমাধ্যমকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি বলেন, নতুন বাংলাদেশ গড়ার যে প্রত্যাশা তৈরি হয়েছে, তা বাস্তবায়নে সরকার, প্রশাসন ও গণমাধ্যম—সব পক্ষকেই নিজ নিজ জায়গা থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

শেয়ার করুন: 📘 Facebook 𝕏 Twitter
Mijanur Rahman
Mijanur Rahman
ক্রাইম পেট্রোল নিউজের সংবাদদাতা।
সব লেখা দেখুন →

💬 মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

f 📲 𝕏