🔴 ব্রেকিং
কোটালীপাড়ায় পিঞ্জুরী ইউনিয়নের ১নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন মেরিন একাডেমিতে ভর্তি ও দক্ষ নাবিক তৈরিতে কোনো কম্প্রোমাইজ নয় :নৌপরিবহন সচিব স্বামীর স্বীকৃতি পেতে দশমিনায় তরুনীর অনশন দশমিনায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন,বর্ণাট্য র‍্যালি ও আলোচনা সভা নওগাঁর সাত প্রবাসীর দীর্ঘ আড়াই মাস পরে মৃতদেহ ফিরছে , ঋণের বোঝা নিয়ে দিশাহারা পরিবার শান্তিপূর্ণ পরিবেশে শেষ হয়েছে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ জাপান থেকে ফেরার পথে প্রধানমন্ত্রীর বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটি ঝিনাইদহের সাংবাদিক অরিত্র কুন্ডুসহ দুই জনকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি,জামিন না মঞ্জুর উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান অফিস সহকারী কাম হিসাবরক্ষক ফরিদুল আলমের সরকারি চাকরির আড়ালে কোটি টাকার সম্পদ—উঠছে নানা প্রশ্ন ৫ বছরে এক কোটি দক্ষ কর্মী তৈরি করে বিশ্বের বিভিন্ন দেশে পাঠানো হবে প্রবাসী কল্যাণ মন্ত্রী

মেরিন একাডেমিতে ভর্তি ও দক্ষ নাবিক তৈরিতে কোনো কম্প্রোমাইজ নয় :নৌপরিবহন সচিব

👤 🕐 ✏️ আপডেট: 👁 3 বার পড়া হয়েছে ⏱ 2 মিনিট পড়তে হবে
মেরিন একাডেমিতে ভর্তি ও দক্ষ নাবিক তৈরিতে কোনো কম্প্রোমাইজ নয় :নৌপরিবহন সচিব

 

‎

কাজী আরিফ বিল্লাহ: ‎দেশের সরকারি ও বেসরকারি মেরিন একাডেমিগুলোতে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে নাবিক ভর্তির প্রক্রিয়া এবং আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ নিশ্চিতকরণের লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার নৌপরিবহন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মো: আতাউর রহমান এনডিসি-এর সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় দেশের সকল সরকারি ও বেসরকারি মেরিন একাডেমির প্রধানগণ উপস্থিত ছিলেন। সভায় নৌপরিবহন সচিব মেরিন সেক্টরের উন্নয়ন এবং আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশের অবস্থান সুদৃঢ় করতে বেশ কিছু গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

সভায় জানানো হয়, এবার মেরিন একাডেমিগুলোতে ভর্তির জন্য আবেদন ও প্রক্রিয়াকরণসহ সর্বমোট চার্জ ১৩০০ টাকা নির্ধারণ করা হয়েছে। সরকারের নীতিগত সিদ্ধান্তের কথা উল্লেখ করে সভাপতি বলেন, “আমাদের সন্তানদের জন্য টেকনিক্যাল কাজের আরও বেশি সুযোগ তৈরি করে দিতে হবে। আর এর মূল চাবিকাঠি হলো আন্তর্জাতিক মানের কারিগরি শিক্ষা। একাডেমি প্রধানদের উদ্দেশ্যে নৌপরিবহন সচিব বলেন, আপনারা যাদেরকে ভর্তি করবেন, তাদেরকে অত্যন্ত কঠিন ও কঠোর প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তুলতে হবে। প্রশিক্ষণের মান ও যোগ্যতার ব্যাপারে কোনো ধরনের কম্প্রোমাইজ করা যাবে না। তিনি বলেন, ক্যাডেট ও ক্রুদের কোয়ালিটি বা মান এমনভাবে তৈরি করতে হবে যাতে তারা আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশনের (IMO) সকল নিয়মকানুন যথাযথভাবে অনুসরণ করে বিশ্ব দরবারে সাড়া ফেলতে পারে।

নৌপরিবহন সচিব স্মরণ করিয়ে দেন যে, এই সেক্টরকে আরও বেশি উন্নত করতে হবে। আমাদের প্রধান দায়িত্বই হলো দক্ষ ও আন্তর্জাতিক মানের নাবিক তৈরি করা, যারা ভবিষ্যতে রেমিট্যান্স যোদ্ধা হিসেবে আমাদের দেশের অর্থনীতিতে ব্যাপক ও বৈপ্লবিক ভূমিকা রাখবে। এজন্য তিনি প্রতিটি একাডেমিকে কঠোরভাবে শিক্ষার গুণগত মান বজায় রাখার নির্দেশ দেন। সভায় উপস্থিত একাডেমি প্রধানগণ সচিব মহোদয়ের এই নির্দেশনাকে স্বাগত জানান এবং বাংলাদেশের মেরিন সেক্টরকে বিশ্বমানে উন্নীত করতে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

–
নৌপরিবহন মন্ত্রণালয়।

শেয়ার করুন: 📘 Facebook 𝕏 Twitter
Mijanur Rahman
Mijanur Rahman
ক্রাইম পেট্রোল নিউজের সংবাদদাতা।
সব লেখা দেখুন →

💬 মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

f 📲 𝕏