জেলা প্রতিনিধি পটুয়াখালীঃ
পেশাগত পরিচয় ও সাংবাদিকতার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন নথি থাকার পরও সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মাধ্যমে নিজেকে সাংবাদিক পরিচয় দেওয়াকে কেন্দ্র করে হয়রানি ও মানহানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্হা গ্রহণের দাবি জানিয়েছেন ক্রাইম পেট্রোল ইনভেস্টিগেশনের পটুয়াখালী জেলা প্রতিনিধি সাংবাদিক মোঃ রিয়াজ উদ্দিন।
দুমকি থানায় দেওয়া লিখতে আবেদনে রিয়াজ উদ্দিন উল্লেখ করেন, তিনি পেশায় একজন সাংবাদিক এবং ক্রাইম পেট্রোল ইনভেস্টিগেশন-এর পটুয়াখালী জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘদিন ধরে সাংবাদিকতার সঙ্গে সম্পৃক্ত থাকার পাশাপাশি পেশাগত পরিচয় ও কার্যক্রমের বিষয়ে বিভিন্ন সরকারি ও সংশ্লিষ্ট দপ্তরের নথি পএ তার কাছে রয়েছে বলে আবেদনে দাবি করা হয়।
আবেদনে আরও বলা হয়, সাংবাদিকতার বৈধতা ও পেশাগত কার্যক্রমের বিষয়ে তথ্য-প্রমান হিসেবে তথ্যমন্ত্রণালয়ে দাখিলকৃত আবেদনের প্রাপ্তিস্বীকার কপি, স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের চিঠি, এসবি কর্তৃক অনাপত্তি জ্ঞাপনপএ,ট্রেড লাইসেন্স,সরকারি রেজিস্ট্রেশন নাম্বার , টিআইএন সার্টিফিকেট সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাগজপত্র সংরক্ষিত রয়েছে।
অভিযোগে রিয়াজ উদ্দিন দাবি করেন, এসব নথিপত্র থাকা সত্বেও কিছু অজ্ঞাতনামা ব্যক্তি তাকে উদ্দেশ্য করে বিভিন্ন মাধ্যমে ‘ভুয়া সাংবাদিক’ সহ নানা ধরনের মন্তব্য ও অপপ্রচার চালাচ্ছেন। এতে তার পেশাগত সুনাম, সামাজিক মর্যাদা ও ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে বলে তিনি আবেদনে উল্লেখ করেন।
তিনি আরও জানান, বিষয়টি নিয়ে ক্রাইম পেট্রোল ইনভেস্টিগেশনের সম্পাদকসহ সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে এবং পরিবারের সদস্যদের অবহিত করে থানায় লিখিত অভিযোগ করেন।
লিখিত আবেদনে শেষাংশে রিয়াজ উদ্দিন বলেন, সাংবাদিকতার মতো গুরুত্বপূর্ণ পেশায় থেকে এ ধরনের অপপ্রচার ও হয়রানির ঘটনায় তিনি মানসিক ও সামাজিক ভাবে বিব্রত হচ্ছেন। তাই অভিযোগটি যাচাই- বাচাই করে ঘটনাদের সঙ্গে জড়িতদের শনাক্ত এবং প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্হা গ্রাহনের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ জানিয়েছেন।
“তারিখ” ২২/০৯/২০২৬
