রিয়াজ উদ্দিন
ক্রাইম পেট্রোল ইনভেস্টিগেশন,
জেলা প্রতিনিধি পটুয়াখালীঃ
পটুয়াখালী সদর থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে হেরোইনসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিওিতে সদর থানার এসআই (নিঃ) ইব্রাহিম খলিলের নেতৃত্বে এসআই (নিঃ) বায়োজীদ, এসআই (নিঃ) সুমন হাওলাদার ও ফোর্সের সহায়তায় অভিযানটি পরিচালনা করা হয়।
পুলিশ দেওয়া তথ্য অনুযায়ী, পটুয়াখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের শিমুলবাগ এলাকায় একটি বসতঘরের সামনে কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ে উদ্দেশ্যে অবস্থান করেছিলেন। সংবাদ পাওয়ার পর পুলিশ ঘটনাস্হলে অভিযান চালিয়ে দুইজনকে আটক করে।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন,- শিমুলবাগ এলাকার রাকিব খান(২৫) পিতা মোঃ ফরিদ খান এবং পপি বেগম (৩৫) স্বামী মোঃ আনিচ গাজী। তাদের কাছ থেকে ২৬ পুরিয়া মোট ৭ গ্রাম কথিত মাদকদ্রব্য হেরোইন উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ আরও জানায়, উদ্ধার হওয়া মাদকদ্রব্য জব্দ করে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পটুয়াখালী সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে।
পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, মাদকদ্রব্যের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। এলাকায় মাদক কেনাবেচা ও সরবরাহের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
“তারিখ ” ২২/০৯/২০২৬
