🔴 ব্রেকিং
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) নোয়াখালীর অভিযানে নিষিদ্ধ পন্য সহ ০১আসামি গ্রেফতার এসি ল্যান্ড ছাড়া কোটালীপাড়ায় ভূমি সেবায় চরম ভোগান্তি, দ্রুত পদায়নের দাবি দক্ষতা ও সাহসিকতার স্বীকৃতি: বিপিএম-সেবা পদকে ভূষিত গোপালগঞ্জের পুলিশ সুপার হাবিবুল্লাহ। পটুয়াখালীতে পুলিশের মাদকবিরোধী অভিযান: হেরোইনসহ নারী-পুরুষ গ্রেপ্তার -২ পেশাগত পরিচয় নিয়ে বিভ্রান্তী ছড়ানোর অভিযোগ, থানায় লিখিত আবেদন সাংবাদিকের দুমকিতে বিএমএফ নেতৃবৃন্দের সাথে সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থীর মত বিনিময় কোটালীপাড়ায় সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপি’র বিক্ষোভ মিছিল গোপালগঞ্জ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত নোয়াখালী ডিবির অভিযান ৪০ পিস ইয়াবা সহ আসামি গ্রেফতার রূপগঞ্জে দুই বছর আগে মারা যাওয়া উপজেলা যুবলীগের সহ-সভাপতি কে আসামি করে মামলা

গোপালগঞ্জে পুকুর থেকে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

👤 🕐 ✏️ আপডেট: 👁 10 বার পড়া হয়েছে 2 মিনিট পড়তে হবে
গোপালগঞ্জে পুকুর থেকে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

 

এইচ,এম আওলাদ
ক্রাইম রিপোর্টার
ক্রাইম পেট্রোল ইনভেস্টিগেশন
জেলা প্রতিনিধি: গোপালগঞ্জ:

গোপালগঞ্জের কোটালীপাড়ায় নিখোঁজের একদিন পর মিরাজুল ইসলাম (৩০) নামে এক যুবকের মরদেহ পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে কোটালীপাড়া উপজেলার শিমুলবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মিরাজুল ইসলাম উক্ত গ্রামের লাল মিয়ার ছেলে। স্থানীয়দের ভাষ্য, তিনি মাদকাসক্ত ছিলেন। কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রিয়াদ মাহমুদ জানান, শুক্রবার বিকেলে মিরাজুল ইসলাম বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর বাড়িতে ফেরেননি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। শনিবার সকালে বাড়ির পাশের একটি পুকুর পাড়ের গাছে মিরাজুলের ঝুলন্ত অবস্থায় মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে লোকজন জড়ো হলে কোনো একপর্যায়ে দড়ি ছিঁড়ে মরদেহটি পুকুরে পড়ে যায়। পরে খবর পেয়ে কোটালীপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পুকুর থেকে মরদেহটি উদ্ধার করে। পুলিশ মরদেহটি ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে আরও বিস্তারিত জানা যাবে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

১৯-সেপ্টেম্বর-২০২৬

শেয়ার করুন: 📘 Facebook 𝕏 Twitter
Mijanur Rahman
Mijanur Rahman
ক্রাইম পেট্রোল নিউজের সংবাদদাতা।
সব লেখা দেখুন →

💬 মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

f 📲 𝕏