🔴 ব্রেকিং
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) নোয়াখালীর অভিযানে নিষিদ্ধ পন্য সহ ০১আসামি গ্রেফতার এসি ল্যান্ড ছাড়া কোটালীপাড়ায় ভূমি সেবায় চরম ভোগান্তি, দ্রুত পদায়নের দাবি দক্ষতা ও সাহসিকতার স্বীকৃতি: বিপিএম-সেবা পদকে ভূষিত গোপালগঞ্জের পুলিশ সুপার হাবিবুল্লাহ। পটুয়াখালীতে পুলিশের মাদকবিরোধী অভিযান: হেরোইনসহ নারী-পুরুষ গ্রেপ্তার -২ পেশাগত পরিচয় নিয়ে বিভ্রান্তী ছড়ানোর অভিযোগ, থানায় লিখিত আবেদন সাংবাদিকের দুমকিতে বিএমএফ নেতৃবৃন্দের সাথে সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থীর মত বিনিময় কোটালীপাড়ায় সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপি’র বিক্ষোভ মিছিল গোপালগঞ্জ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত নোয়াখালী ডিবির অভিযান ৪০ পিস ইয়াবা সহ আসামি গ্রেফতার রূপগঞ্জে দুই বছর আগে মারা যাওয়া উপজেলা যুবলীগের সহ-সভাপতি কে আসামি করে মামলা

কুমিল্লায় শিক্ষার্থী অপ্রতিমের লাশ দাফন সম্পন্ন এলাকায় শোকের ছায়া

👤 🕐 ✏️ আপডেট: 👁 11 বার পড়া হয়েছে 3 মিনিট পড়তে হবে
কুমিল্লায় শিক্ষার্থী অপ্রতিমের লাশ দাফন সম্পন্ন এলাকায় শোকের ছায়া

জেলা প্রতিনিধি কুমিল্লা :কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগম ও কে এম ফিরোজ শাহরিয়ার দম্পতির একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের দাফন সম্পন্ন হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) সকাল ১০টায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে বেলা ১১টায় কোটবাড়ি গন্ধমতি ঈদগাহ ময়দানে দ্বিতীয় জানাজা শেষে পাশের কবরস্থানে তাকে দাফন করা হয়।

অপ্রতিমের জানাজায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, স্বজন ও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। প্রিয় শিক্ষক দম্পতির একমাত্র সন্তানকে শেষবারের মতো বিদায় জানাতে এসে অনেকেই কান্নায় ভেঙে পড়েন। জানাজা শেষে তার রুহের মাগফিরাত কামনা করেন উপস্থিত সবাই।

অপ্রতিম কুমিল্লা বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে কুমিল্লার কোটবাড়ি গন্ধমতি এলাকার বাসা থেকে মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হওয়ার পর নিখোঁজ হয় সে। দীর্ঘ সময় খোঁজাখুঁজি করেও সন্ধান না পেয়ে ওই দিনই তার বাবা সদর দক্ষিণ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

নিখোঁজের পর পরিবারের সদস্যদের পাশাপাশি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও পুলিশ বিভিন্ন স্থানে অপ্রতিমের সন্ধানে তল্লাশি চালান। প্রায় ২১ ঘণ্টা পর শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়সংলগ্ন লালমাই পাহাড়ঘেঁষা সানন্দা এলাকার একটি জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পরে মরদেহ কুমিল্লা সদর হাসপাতালে নেওয়া হলে ময়নাতদন্ত সম্পন্ন হয়। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, অপ্রতিমের মাথায় গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। শনিবার রাতে ময়নাতদন্ত শেষে মরদেহ কোটবাড়ি গন্ধমতির নিজ বাড়িতে নেওয়া হলে তাকে শেষবারের মতো দেখতে স্বজন, শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয়দের ভিড় জমে।

এদিকে অপ্রতিমের মৃত্যুর ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। ঘটনায় জড়িত সন্দেহে কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের বিষয়ে কিছু তথ্য পাওয়া গেছে এবং তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনের চেষ্টা চলছে।

অপ্রতিমের মৃত্যুতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। একমাত্র সন্তানকে হারিয়ে শোকে বাকরুদ্ধ তার মা ড. নাহিদা বেগম। সন্তানকে ফিরে পাওয়ার আশায় যে পরিবার ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উৎকণ্ঠায় ছিলেন, সেই অপ্রতিমই রোববার কুমিল্লার মাটিতে চিরনিদ্রায় শায়িত হলো।

শেয়ার করুন: 📘 Facebook 𝕏 Twitter
Mijanur Rahman
Mijanur Rahman
ক্রাইম পেট্রোল নিউজের সংবাদদাতা।
সব লেখা দেখুন →

💬 মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

f 📲 𝕏