🔴 ব্রেকিং
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) নোয়াখালীর অভিযানে নিষিদ্ধ পন্য সহ ০১আসামি গ্রেফতার এসি ল্যান্ড ছাড়া কোটালীপাড়ায় ভূমি সেবায় চরম ভোগান্তি, দ্রুত পদায়নের দাবি দক্ষতা ও সাহসিকতার স্বীকৃতি: বিপিএম-সেবা পদকে ভূষিত গোপালগঞ্জের পুলিশ সুপার হাবিবুল্লাহ। পটুয়াখালীতে পুলিশের মাদকবিরোধী অভিযান: হেরোইনসহ নারী-পুরুষ গ্রেপ্তার -২ পেশাগত পরিচয় নিয়ে বিভ্রান্তী ছড়ানোর অভিযোগ, থানায় লিখিত আবেদন সাংবাদিকের দুমকিতে বিএমএফ নেতৃবৃন্দের সাথে সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থীর মত বিনিময় কোটালীপাড়ায় সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপি’র বিক্ষোভ মিছিল গোপালগঞ্জ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত নোয়াখালী ডিবির অভিযান ৪০ পিস ইয়াবা সহ আসামি গ্রেফতার রূপগঞ্জে দুই বছর আগে মারা যাওয়া উপজেলা যুবলীগের সহ-সভাপতি কে আসামি করে মামলা

দক্ষতা ও সাহসিকতার স্বীকৃতি: বিপিএম-সেবা পদকে ভূষিত গোপালগঞ্জের পুলিশ সুপার হাবিবুল্লাহ।

👤 🕐 ✏️ আপডেট: 👁 6 বার পড়া হয়েছে 2 মিনিট পড়তে হবে
দক্ষতা ও সাহসিকতার স্বীকৃতি: বিপিএম-সেবা পদকে ভূষিত গোপালগঞ্জের পুলিশ সুপার হাবিবুল্লাহ।

 

জেলা প্রতিনিধি গোপালগঞ্জ :অপরাধ নিয়ন্ত্রণ আইন আলোচিত মামলার রহস্য উদঘাটন ও জনসেবায় অবদানের স্বীকৃতি পেশাগত দক্ষতা, নিষ্ঠা, সাহসিকতা, অপরাধ নিয়ন্ত্রণ, চাঞ্চল্যকর ও আলোচিত মামলার রহস্য উদঘাটন এবং জননিরাপত্তা ও জনসেবায় গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মানজনক বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) সেবা পদকে ভূষিত হয়েছেন গোপালগঞ্জ জেলার পুলিশ সুপার মো,হাবিবুল্লাহ । দীর্ঘদিনের পেশাগত দক্ষতা, সততা, নিষ্ঠা, দক্ষ নেতৃত্ব,সাহসিকতা ও দায়িত্বশীলতার স্বীকৃতি হিসেবে তিনি এ মর্যাদাপূর্ণ পদক অর্জন করেছেন। তাঁর এই অর্জনে গোপালগঞ্জ জেলা পুলিশের কর্মকর্তা ও সদস্যদের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে। জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার মো. হাবীবুল্লাহকে আন্তরিক অভিনন্দন ও উষ্ণ শুভেচ্ছা জানিয়েছেন পুলিশের অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা। জেলা পুলিশের কর্মকর্তা ও সদস্যরা বলেন, তাঁর এই গৌরবময় অর্জন গোপালগঞ্জ জেলা পুলিশের প্রতিটি সদস্যকে পেশাগত দায়িত্ব পালনে আরও নিষ্ঠাবান, উদ্যমী ও অনুপ্রাণিত করবে। একই সঙ্গে এ অর্জন জেলা পুলিশের জন্য বড় একটি গর্বের বিষয়। তাঁরা আরও বলেন,পুলিশ সুপার মো.হাবীবুল্লাহর নেতৃত্ব দায়িত্বশীলতা ও পেশাগত সাফল্যের স্বীকৃতি হিসেবে পাওয়া এ পদক ভবিষ্যতে তাঁর কর্মজীবনে আরও সাফল্য ও সম্মানের পথ সুদৃঢ় করবে। গোপালগঞ্জ জেলা পুলিশের কর্মকর্তা ও সদস্যরা তাঁর উত্তরোত্তর সাফল্য, সুস্বাস্থ্য এবং কর্মজীবনে আরও গৌরব অর্জন কামনা করেছেন।

 

শেয়ার করুন: 📘 Facebook 𝕏 Twitter
Mijanur Rahman
Mijanur Rahman
ক্রাইম পেট্রোল নিউজের সংবাদদাতা।
সব লেখা দেখুন →

💬 মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

f 📲 𝕏