🔴 ব্রেকিং
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) নোয়াখালীর অভিযানে নিষিদ্ধ পন্য সহ ০১আসামি গ্রেফতার এসি ল্যান্ড ছাড়া কোটালীপাড়ায় ভূমি সেবায় চরম ভোগান্তি, দ্রুত পদায়নের দাবি দক্ষতা ও সাহসিকতার স্বীকৃতি: বিপিএম-সেবা পদকে ভূষিত গোপালগঞ্জের পুলিশ সুপার হাবিবুল্লাহ। পটুয়াখালীতে পুলিশের মাদকবিরোধী অভিযান: হেরোইনসহ নারী-পুরুষ গ্রেপ্তার -২ পেশাগত পরিচয় নিয়ে বিভ্রান্তী ছড়ানোর অভিযোগ, থানায় লিখিত আবেদন সাংবাদিকের দুমকিতে বিএমএফ নেতৃবৃন্দের সাথে সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থীর মত বিনিময় কোটালীপাড়ায় সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপি’র বিক্ষোভ মিছিল গোপালগঞ্জ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত নোয়াখালী ডিবির অভিযান ৪০ পিস ইয়াবা সহ আসামি গ্রেফতার রূপগঞ্জে দুই বছর আগে মারা যাওয়া উপজেলা যুবলীগের সহ-সভাপতি কে আসামি করে মামলা

দুমকিতে বিএমএফ নেতৃবৃন্দের সাথে সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থীর মত বিনিময়

👤 🕐 ✏️ আপডেট: 👁 20 বার পড়া হয়েছে 2 মিনিট পড়তে হবে
দুমকিতে বিএমএফ নেতৃবৃন্দের সাথে সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থীর মত বিনিময়

 

রিয়াজ উদ্দিন
ক্রাইম পেট্রোল ইনভেস্টিগেশন
জেলা প্রতিনিধি পটুয়াখালীঃ

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম দুমকি উপজেলা শাখার নেতৃবৃন্দের সাথে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আঙ্গারিয়া ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ দেলোয়ার হোসেন খানের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বিএমএসএফ কার্যালয়ে আজ রবিবার বেলা ১২টায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বিএমএসএফ কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্মসম্পাদক ও দুমকি উপজেলা শাখার সভাপতি এম আমির হোসাইন।

সভায় মতবিনিময়কালে চেয়ারম্যান প্রার্থী দেলোয়ার হোসেন খান বলেন, সাংবাদিক দেশের উন্নয়নে ব্যাপক ভুমিকা পালন করেন। তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন কার্যক্রমে তৃনমুলের বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের জন্য সাংবাদিকদের প্রতি আহবান জানান।

বিএমএসএফ দুমকি শাখার সাধারণ সম্পাদক, মোঃ আরিফ হোসেন’র সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে সংগঠনের সহ-সভাপতি আমিনুল ইসলাম শাহিন, যুগ্ম সম্পাদক ডাঃ আরিফুর রহমান মামুন, অর্থ বিষয়ক সম্পাদক মোঃ রিয়াজ উদ্দিন, আইটি সম্পাদক আক্তারুজ্জামান মিশু, সদস্য রাহাত হাওলাদার, সাইফুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। এছাড়া আঙ্গারিয়া ইউপি সদস্য মোঃ জহিরুল ইসলাম ও সম্ভাব্য প্রার্থীর অন্যান্য কর্মীবৃন্দ সভায় বক্তব্য রাখেন।

“তারিখ” ২১/০৯/২০২৬

শেয়ার করুন: 📘 Facebook 𝕏 Twitter
Mijanur Rahman
Mijanur Rahman
ক্রাইম পেট্রোল নিউজের সংবাদদাতা।
সব লেখা দেখুন →

💬 মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

f 📲 𝕏