🔴 ব্রেকিং
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) নোয়াখালীর অভিযানে নিষিদ্ধ পন্য সহ ০১আসামি গ্রেফতার এসি ল্যান্ড ছাড়া কোটালীপাড়ায় ভূমি সেবায় চরম ভোগান্তি, দ্রুত পদায়নের দাবি দক্ষতা ও সাহসিকতার স্বীকৃতি: বিপিএম-সেবা পদকে ভূষিত গোপালগঞ্জের পুলিশ সুপার হাবিবুল্লাহ। পটুয়াখালীতে পুলিশের মাদকবিরোধী অভিযান: হেরোইনসহ নারী-পুরুষ গ্রেপ্তার -২ পেশাগত পরিচয় নিয়ে বিভ্রান্তী ছড়ানোর অভিযোগ, থানায় লিখিত আবেদন সাংবাদিকের দুমকিতে বিএমএফ নেতৃবৃন্দের সাথে সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থীর মত বিনিময় কোটালীপাড়ায় সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপি’র বিক্ষোভ মিছিল গোপালগঞ্জ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত নোয়াখালী ডিবির অভিযান ৪০ পিস ইয়াবা সহ আসামি গ্রেফতার রূপগঞ্জে দুই বছর আগে মারা যাওয়া উপজেলা যুবলীগের সহ-সভাপতি কে আসামি করে মামলা

গোপালগঞ্জে ডেঙ্গুতে ১৮ বছরের যুবকের মৃত্যু, জেলার ৪টি হাসপাতালে শতাধিক রোগী

👤 🕐 ✏️ আপডেট: 👁 16 বার পড়া হয়েছে 2 মিনিট পড়তে হবে
গোপালগঞ্জে ডেঙ্গুতে ১৮ বছরের যুবকের মৃত্যু, জেলার ৪টি হাসপাতালে শতাধিক রোগী

 

এইচ, এম আওলাদ
ক্রাইম রিপোর্টার
ক্রাইম পেট্রোল ইনভেস্টিগেশন
জেলা প্রতিনিধি :গোপালগঞ্জ:

গোপালগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে অর্ণব ধর (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ মৌসুমে জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে এটিই প্রথম মৃত্যুর ঘটনা। শুক্রবার বিকেলে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত অর্ণব ধর গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার বাসিন্দা এবং তিনি ওই উপজেলার আশীষ ধরের ছেলে। শনিবার (১৯ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. আবু সাইদ মো. ফারুক। সিভিল সার্জন জানান, ডেঙ্গু আক্রান্ত হয়ে শুক্রবার সকালে অর্ণব ধর গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। হাসপাতালে ভর্তি হওয়ার পর তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়। তবে বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুর পর পরিবারের সদস্যরা তার মরদেহ নিয়ে যান।
গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. আবু সাইদ মো. ফারুক আরও জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ১৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি মৌসুমে গোপালগঞ্জে মোট ১ হাজার ১০১ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ১ হাজার জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে আরও ২২ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল, গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল এবং চারটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোট ১০০ জন ডেঙ্গু রোগী ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন। এদিকে জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় জনসাধারণকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। বাড়ির আশপাশে পানি জমতে না দেওয়া, মশার প্রজননস্থল ধ্বংস করা এবং ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

 

শেয়ার করুন: 📘 Facebook 𝕏 Twitter
Mijanur Rahman
Mijanur Rahman
ক্রাইম পেট্রোল নিউজের সংবাদদাতা।
সব লেখা দেখুন →

💬 মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

f 📲 𝕏