🔴 ব্রেকিং
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) নোয়াখালীর অভিযানে নিষিদ্ধ পন্য সহ ০১আসামি গ্রেফতার এসি ল্যান্ড ছাড়া কোটালীপাড়ায় ভূমি সেবায় চরম ভোগান্তি, দ্রুত পদায়নের দাবি দক্ষতা ও সাহসিকতার স্বীকৃতি: বিপিএম-সেবা পদকে ভূষিত গোপালগঞ্জের পুলিশ সুপার হাবিবুল্লাহ। পটুয়াখালীতে পুলিশের মাদকবিরোধী অভিযান: হেরোইনসহ নারী-পুরুষ গ্রেপ্তার -২ পেশাগত পরিচয় নিয়ে বিভ্রান্তী ছড়ানোর অভিযোগ, থানায় লিখিত আবেদন সাংবাদিকের দুমকিতে বিএমএফ নেতৃবৃন্দের সাথে সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থীর মত বিনিময় কোটালীপাড়ায় সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপি’র বিক্ষোভ মিছিল গোপালগঞ্জ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত নোয়াখালী ডিবির অভিযান ৪০ পিস ইয়াবা সহ আসামি গ্রেফতার রূপগঞ্জে দুই বছর আগে মারা যাওয়া উপজেলা যুবলীগের সহ-সভাপতি কে আসামি করে মামলা

এসি ল্যান্ড ছাড়া কোটালীপাড়ায় ভূমি সেবায় চরম ভোগান্তি, দ্রুত পদায়নের দাবি

👤 🕐 ✏️ আপডেট: 👁 6 বার পড়া হয়েছে 2 মিনিট পড়তে হবে
এসি ল্যান্ড ছাড়া কোটালীপাড়ায় ভূমি সেবায় চরম ভোগান্তি, দ্রুত পদায়নের দাবি

 

জেলা প্রতিনিধি গোপালগঞ্জ :কোটালীপাড়া উপজেলায় ভূমি অফিসে সহকারী কমিশনার (ভূমি) পদটি বেশ অনেকদিন থেকে শূন্য থাকায় ভোগান্তিতে পড়ছেন শত শত সেবাপ্রার্থী। সাবেক সহকারী কমিশনার (ভূমি), মো, মাসুম বিল্লাহ বদলির পর প্রায় দেড় থেকে দুই মাস পার হয়ে গেলেও নতুন কোনো কর্মকর্তা যোগদান না করায় প্রশাসনিক কাজ স্থবির হয়ে পড়েছে। স্থানীয় ভূমি মালিকদের অভিযোগ, নিয়মিত কর্মকর্তা না থাকায় জমিসংক্রান্ত অতি জরুরি কাজ যেমন— নামজারি (মিউটেশন) নিষ্পত্তি, শুনানিতে অংশ নেওয়া, জমির খাজনা প্রদান, ভূমি রেকর্ড সংশোধন ও অভিযোগ যাচাই-বাছাইয়ের ফাইল স্থবির হয়ে আছে। ফলে জমি ক্রয়-বিক্রয় ও উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তি হালনাগাদ করতে আসা সাধারণ মানুষকে দিনের পর দিন ঘুরে, একাধিকবার অফিসে এসেও খালি হাতে ফিরতে হচ্ছে। সেবাপ্রার্থীরা জানান, ভূমি সেবা মানুষের দৈনন্দিন জীবন ও সম্পত্তি সংক্রান্ত মৌলিক অধিকারের সঙ্গে সরাসরি জড়িত। তাছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তাই বা একা কতো সামাল দেবেন।এমন একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে নিয়মিত কর্মকর্তা না থাকায় সেবার স্বাভাবিক গতি যেমন ব্যাহত হচ্ছে, তেমনি বৃদ্ধি পাচ্ছে জনভোগান্তি। একজন স্থায়ী কর্মকর্তা থাকলে আবেদনগুলো দ্রুত পর্যালোচনা ও নিষ্পত্তির পাশাপাশি কাজের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত হয়। বিদ্যমান পরিস্থিতিতে কোটালীপাড়া উপজেলার বাসিন্দারা দ্রুত নতুন সহকারী কমিশনার (ভূমি) পদায়নের জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন, এবং স্থায়ী পদায়নের দ্বাবী জানান।

গোপালগঞ্জ জেলা প্রতিনিধি
২২-সেপ্টেম্বর-২০২৬

শেয়ার করুন: 📘 Facebook 𝕏 Twitter
Mijanur Rahman
Mijanur Rahman
ক্রাইম পেট্রোল নিউজের সংবাদদাতা।
সব লেখা দেখুন →

💬 মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

f 📲 𝕏