🔴 ব্রেকিং
টুঙ্গিপাড়ায় আগুনে পুড়ে ছাই দিনমজুরের স্বপ্ন, ৫ গাভীসহ গোয়ালঘর ভস্মীভূত নির্বাচনী দায়িত্বে পুলিশের দক্ষতা বাড়াতে গোপালগঞ্জে প্রশিক্ষণ কাশিয়ানীতে দোলা পরিবহণের বাস ও প্রাইভেটকার সংঘর্ষে নিহত ২, আহত কয়েকজন মহাসড়কে ফের আতঙ্ক জেলা গোয়েন্দা শাখা (ডিবি) নোয়াখালীর অভিযানে নিষিদ্ধ পন্য সহ ০১আসামি গ্রেফতার এসি ল্যান্ড ছাড়া কোটালীপাড়ায় ভূমি সেবায় চরম ভোগান্তি, দ্রুত পদায়নের দাবি দক্ষতা ও সাহসিকতার স্বীকৃতি: বিপিএম-সেবা পদকে ভূষিত গোপালগঞ্জের পুলিশ সুপার হাবিবুল্লাহ। পটুয়াখালীতে পুলিশের মাদকবিরোধী অভিযান: হেরোইনসহ নারী-পুরুষ গ্রেপ্তার -২ পেশাগত পরিচয় নিয়ে বিভ্রান্তী ছড়ানোর অভিযোগ, থানায় লিখিত আবেদন সাংবাদিকের দুমকিতে বিএমএফ নেতৃবৃন্দের সাথে সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থীর মত বিনিময় কোটালীপাড়ায় সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপি’র বিক্ষোভ মিছিল

নির্বাচনী দায়িত্বে পুলিশের দক্ষতা বাড়াতে গোপালগঞ্জে প্রশিক্ষণ

👤 🕐 ✏️ আপডেট: 👁 4 বার পড়া হয়েছে 2 মিনিট পড়তে হবে
নির্বাচনী দায়িত্বে পুলিশের দক্ষতা বাড়াতে গোপালগঞ্জে প্রশিক্ষণ

 

এইচ,এম আওলাদ
ক্রাইম রিপোর্টার
ক্রাইম পেট্রোল ইনভেস্টিগেশন
জেলা প্রতিনিধি- গোপালগঞ্জ:

পেশাদারিত্ব নিরপেক্ষতা ও আইনানুগ আচরণের ওপর গুরুত্ব দিলেন পুলিশ সুপার হাবীবুল্লাহ নির্বাচনী দায়িত্ব সুষ্ঠু, নিরপেক্ষ ও দক্ষতার সঙ্গে পালনের লক্ষ্য গোপালগঞ্জে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিবিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সের দ্বিতীয় ব্যাচের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৯টায় গোপালগঞ্জ পুলিশ লাইন্সে এ প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষণ মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলার পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ, বিপিএম-সেবা। তিনি প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন এবং প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণের বিভিন্ন বিষয় সম্পর্কে অবহিত হন। এ সময় পুলিশ সুপার নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের পেশাদারিত্ব, দায়িত্বশীলতা, নিরপেক্ষতা ও আইনানুগ আচরণের গুরুত্ব তুলে ধরেন। নির্বাচনী দায়িত্ব পালনের ক্ষেত্রে প্রশিক্ষণে অর্জিত জ্ঞান ও দক্ষতা বাস্তব কর্মক্ষেত্রে যথাযথভাবে প্রয়োগ করার জন্য তিনি প্রশিক্ষণার্থীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। পুলিশ সুপার বলেন, নির্বাচনী দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল। এ দায়িত্ব পালনের ক্ষেত্রে প্রত্যেক পুলিশ সদস্যকে আইন ও বিধিবিধান মেনে দায়িত্বশীল এবং নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে যেকোনো পরিস্থিতিতে পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালনের ওপর তিনি গুরুত্বারোপ করেন।
পরে পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ প্রশিক্ষণ কোর্সের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ কাজী হুমায়ূন রশীদ, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ প্রবেশনার) রনি হাওলাদার, গোপালগঞ্জের প্রশিক্ষক, প্রশিক্ষণার্থী এবং সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা। দুই দিনব্যাপী এ প্রশিক্ষণ কোর্সে নির্বাচনী দায়িত্ব পালনের বিভিন্ন দিক, দায়িত্ব ও কর্তব্য এবং পেশাদার আচরণসহ সংশ্লিষ্ট বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

শেয়ার করুন: 📘 Facebook 𝕏 Twitter
Mijanur Rahman
Mijanur Rahman
ক্রাইম পেট্রোল নিউজের সংবাদদাতা।
সব লেখা দেখুন →

💬 মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

f 📲 𝕏