🔴 ব্রেকিং
বাউফলে ভূমি অফিসের মসজিদ অবৈধ দখলে,সরকারি নির্দেশনা অমান্য -প্রশাসনের ভূমিকা প্রশ্নবিদ্ধ ঢাকার মোহাম্মদপুরে বাদশা হত্যা মামলার অন্যতম অভিযুক্ত লেদু হাসান গ্রেপ্তার ফেনী -পরশুরাম সড়ক সন্ধ্যা হলেই ভাড়া দ্বিগুণ গোপালগঞ্জ বাসস্ট্যান্ডে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মাদকসহ গ্রেপ্তার ২, কারাদণ্ড ও জরিমানা নারায়ণগঞ্জের রূপগঞ্জে দাফনের আড়াই বছর পর কবর থেকে মালয়েশিয়া প্রবাসীর লাশ উত্তোলন পটুয়াখালী মেডিকেল কলেজ এলাকা থেকে অভিযান: চুরি ছিনতাই ও মাদক সেবনের অভিযোগে ৩ জন আটক কালিয়াকৈরে ঘনঘন লোডশেডিংয়ের প্রভাবে অতিষ্ঠ মানুষের জনজীবন ও মানসিক চাপ বৃদ্ধি ভিয়েতনামী খাটো জাতের নারকেল চাষে ডুমুরিয়ায় বিপ্লব: আড়াই বছরেই ফলন, বছরে মিলছে ৩৫০ নারকেল নড়াইলের লোহাগড়ায় স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগে স্ত্রী আটক চট্টগ্রামে শিশু মাহফুজ হত্যা মামলায় মৃত্যুদণ্ড, বর্ষা হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু

আশুলিয়ায় পৃথক অভিযানে গাঁজার ও ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

👤 🕐 ✏️ আপডেট: 👁 26 বার পড়া হয়েছে 2 মিনিট পড়তে হবে
আশুলিয়ায় পৃথক অভিযানে গাঁজার ও ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আশুলিয়ায় পৃথক অভিযানে গাঁজার ও ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সাভারঃ আশুলিয়ায় পৃথক বিশেষ অভিযানে ২ কেজি গাঁজা ও ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০৪ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশ।

বুধবার (২৪ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুল ইসলাম।

এর আগে মঙ্গলবার রাতে আশুলিয়ায় পৃথক এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, হোসনে আরা বেগম (৫৫), স্বামী-সাহাব উদ্দিন, পিতা-মৃত হাসেন আলী, মাতা-মৃত রাবেয়া খাতুন, সাং-দক্ষিন গৌরিপুর,থানা-আশুলিয়া, জেলা-ঢাকা, মোঃ শফিউল ওরফে শাফি (৪২), পিতা-মৃত নবাব আলী, মাতা-সখিনা বেগম, সাং- আউকপাড়া, থানা-আশুলিয়া, জেলা-ঢাকা, মোঃ রাশেদ (২২), পিতা মোঃ কাজল, মাতা-নুর নাহার বেগম, সাং-চর মোজাম্মেল, থানা-তজুমদ্দিন, জেলা-ভোলা ও মোঃ আরিফ হোসেন (৩১), পিতা- মৃত নওশের আলী, মাতা- মৃত হাজেরা বেগম, সাং- মাদারগঞ্জ, থানা- মাদারগঞ্জ, জেলা- জামালপুর।

পুলিশ জানায়, গোপন সাংবাদের ভিত্তিতে আশুলিয়ার গৌরীপুর ও আরমান মার্কেট এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় পেশাদার ৩ জন মাদক কারবারিকে ২ কেজি গাজাসহ তাদের আটক করা হয়। অপর এক পৃথক অভিযান চালিয়ে আরমান মার্কেট এলাকা থেকে ৫০ পিস ইয়াবাসহ এক জনকে আটক করা হয়। তারা দীর্ঘদিন ধরে সাভার ও আশুলিয়া মাদক ব্যবসার সঙ্গে জড়িত রয়েছে।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইদুল ইসলাম বলেন, আটককৃতদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাদেরকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের চলমান অভিযান অব্যাহত থাকবে। সমাজ থেকে মাদকের বিস্তার রোধে মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান জোরদার করা হবে।

শেয়ার করুন: 📘 Facebook 𝕏 Twitter
Mijanur Rahman
Mijanur Rahman
ক্রাইম পেট্রোল নিউজের সংবাদদাতা।
সব লেখা দেখুন →

💬 মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

f 📲 𝕏