🔴 ব্রেকিং
মহিপুরে বিশেষ অভিযানে ১২ মামলার আসামি’নুডুলস’ ও তার স্ত্রী গ্রেপ্তার; গাঁজা ও নগদ টাকা উদ্ধার দুমকিতে কলেজ মাঠে পরিত্যক্ত কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ বাউফলে ৫০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক আওয়ামী দাপটে প্রতারনায় নিয়োগ পরিক্ষা আয়ার চাকু্রী পেল মাদ্রাসায় সুফিয়া খাতুন বেগমগঞ্জে সহস্রাধিক ইয়াবা সহ মাদক কারবারি মাহফুজ গ্রেপ্তার কোটালীপাড়ায় বিএনপি নেতার পৌর মেয়র নির্বাচনের মত বিনিময় ও ভোট প্রার্থনা জনমুখী প্রচারকে বেগবান করবে ‘জিপিএমএস’ -গণযোগাযোগ মহাপরিচালক চায়ের দোকানের সামনে ডিবির অভিযান ইয়াবা সহ যুবক গ্রেপ্তার কুড়িগ্রামে নাগেশ্বরীতে গভীর রাতে সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার মাতৃবিয়োগের অমলিন শূন্যতা: মায়ের আত্মার শান্তি কামনায় এডভোকেট তাপস চন্দ্র সরকারের প্রার্থনা ও প্রসাদ বিতরণ

গোপালগঞ্জ বাসস্ট্যান্ডে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মাদকসহ গ্রেপ্তার ২, কারাদণ্ড ও জরিমানা

👤 🕐 ✏️ আপডেট: 👁 79 বার পড়া হয়েছে 2 মিনিট পড়তে হবে
গোপালগঞ্জ বাসস্ট্যান্ডে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মাদকসহ গ্রেপ্তার ২, কারাদণ্ড ও জরিমানা

এইচ,এম আওলাদ
ক্রাইম রিপোর্টার
ক্রাইম পেট্রোল ইনভেস্টিগেশন
জেলা প্রতিনিধি- গোপালগঞ্জ।
************************
গোপালগঞ্জ জেলা সদরের বেদগ্রাম ও কুয়ায়ডাঙ্গা সংলগ্ন নতুন বাসস্ট্যান্ড এলাকায় জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদকসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (জুডিশিয়াল মুন্সিখানা, স্থানীয় সরকার শাখা, পরিবীক্ষণ ও মূল্যায়ন শাখা, মানবসম্পদ উন্নয়ন ও কর্মসংস্থান সেল) এ. কে. এম. ফয়জুল বারী। গ্রেপ্তারকৃতরা হলেন, হরিদাসপুর পূর্ব পাডার খোকা শেখের ছেলে বাসের চালক লেবু শেখ এবং মানিকদাহ গ্রামের জালাল শেখের ছেলে হেলপার রাব্বি শেখ। অভিযানে তাদের কাছ থেকে মাদক উদ্ধার করা হয় বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে। ভ্রাম্যমাণ আদালত চালক লেবু মিয়াকে   ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা এবং হেলপার রাব্বিকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা   প্রদান করেন। পরে তাদের জেলহাজতে পাঠানো হয়। অভিযান শেষে নির্বাহী   ম্যাজিস্ট্রেট এ. কে. এম. ফয়জুল বারী বলেন,“মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে জেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।”জেলা প্রশাসনের পক্ষ থেকে   জানানো হয়েছে, জনস্বার্থে এবং মাদক নিয়ন্ত্রণে নিয়মিত ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হবে।

শেয়ার করুন: 📘 Facebook 𝕏 Twitter
Mijanur Rahman
Mijanur Rahman
ক্রাইম পেট্রোল নিউজের সংবাদদাতা।
সব লেখা দেখুন →

💬 মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

f 📲 𝕏