🔴 ব্রেকিং
শান্তিপূর্ণ পরিবেশে শেষ হয়েছে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ জাপান থেকে ফেরার পথে প্রধানমন্ত্রীর বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটি ঝিনাইদহের সাংবাদিক অরিত্র কুন্ডুসহ দুই জনকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি,জামিন না মঞ্জুর উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান অফিস সহকারী কাম হিসাবরক্ষক ফরিদুল আলমের সরকারি চাকরির আড়ালে কোটি টাকার সম্পদ—উঠছে নানা প্রশ্ন ৫ বছরে এক কোটি দক্ষ কর্মী তৈরি করে বিশ্বের বিভিন্ন দেশে পাঠানো হবে প্রবাসী কল্যাণ মন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফর:কুটনৈতিক ও অর্থনৈতিক ভবিষ্যৎ কোটালীপাড়ায় হাত ধোয়ার সঠিক পদ্ধতি শেখাতে সচেতনতামূলক কর্মসূচি কোটালীপাড়ায় হাত ধোয়ার সঠিক পদ্ধতি শেখাতে সচেতনতামূলক কর্মসূচি। বরিশালে বায়োগ্যাস প্লান্ট উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী উখিয়ার ইনানীতে গভীর নলকূপ খননের সময় গ্যাস নির্গত হয়ে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট

পটুয়াখালী মেডিকেল কলেজ এলাকা থেকে অভিযান: চুরি ছিনতাই ও মাদক সেবনের অভিযোগে ৩ জন আটক

👤 🕐 ✏️ আপডেট: 👁 182 বার পড়া হয়েছে ⏱ 1 মিনিট পড়তে হবে
পটুয়াখালী মেডিকেল কলেজ এলাকা থেকে অভিযান: চুরি ছিনতাই ও মাদক সেবনের অভিযোগে ৩ জন আটক

 

জেলা প্রতিনিধি পটুয়াখালীঃ

পটুয়াখালী মেডিকেল কলেজ ও হাসপাতাল এলাকায় অভিযান চালিয়ে চুরি, ছিনতাই ও মাদক সেবনের অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। সোমবার রাতে পরিচালিত এ অভিযানে আটকরা হলেন মোঃ শাকিল হাওলাদার (২২) মোঃ রাহাত বিশ্বাস (২৩) ও তুহিন বাদশা (২২)।

পুলিশ জানায়, আটক তিনজন বিভিন্ন মামলার এজাহারভূক্ত আসামি। তারা দীর্ঘদিন ধরে হাসপাতাল এলাকায় চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনদের টার্গেট করে চুরি, ছিনতাই এবং পরিত্যক্ত ভবনে নিয়ে মারধর করে টাকা- পয়সা ছিনিয়ে নেওয়ার অভিযোগে অভিযুক্ত।

এ ছারা ছিনিয়ে নেওয়া অর্থ দিয়ে মাদক সেবনের অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে। আটকদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
“তারিখ” ২৮/০৭/২০২৬

শেয়ার করুন: 📘 Facebook 𝕏 Twitter
Mijanur Rahman
Mijanur Rahman
ক্রাইম পেট্রোল নিউজের সংবাদদাতা।
সব লেখা দেখুন →

💬 মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

f 📲 𝕏