🔴 ব্রেকিং
চর মোন্তাজে ৪৭ পিস ইয়াবাসহ ২ কারবারি গ্রেফতার মহিপুরে বিশেষ অভিযানে ১২ মামলার আসামি’নুডুলস’ ও তার স্ত্রী গ্রেপ্তার; গাঁজা ও নগদ টাকা উদ্ধার দুমকিতে কলেজ মাঠে পরিত্যক্ত কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ বাউফলে ৫০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক আওয়ামী দাপটে প্রতারনায় নিয়োগ পরিক্ষা আয়ার চাকু্রী পেল মাদ্রাসায় সুফিয়া খাতুন বেগমগঞ্জে সহস্রাধিক ইয়াবা সহ মাদক কারবারি মাহফুজ গ্রেপ্তার কোটালীপাড়ায় বিএনপি নেতার পৌর মেয়র নির্বাচনের মত বিনিময় ও ভোট প্রার্থনা জনমুখী প্রচারকে বেগবান করবে ‘জিপিএমএস’ -গণযোগাযোগ মহাপরিচালক চায়ের দোকানের সামনে ডিবির অভিযান ইয়াবা সহ যুবক গ্রেপ্তার কুড়িগ্রামে নাগেশ্বরীতে গভীর রাতে সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধে একটি সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত

👤 🕐 ✏️ আপডেট: 👁 73 বার পড়া হয়েছে 2 মিনিট পড়তে হবে
গোপালগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধে একটি সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত

এইচ,এম আওলাদ
ক্রাইম রিপোর্টার
ক্রাইমপেট্রোল ইনভেস্টিগেশন
জেলা প্রতিনিধি- গোপালগঞ্জ।
************************
“সচেতন হই, পরিবর্তন আনি, সুন্দর আগামী গড়ি“—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধে একটি সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ জুলাই) সকাল ১১টায় গোপালগঞ্জ উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ ক্যাম্পেইনের আয়োজন করে গোপালগঞ্জ ওয়াইডব্লিউসিএ (YWCA)-এর রাইজআপ প্রকল্প-৫। গোপালগঞ্জ ওয়াইডব্লিউসিএর   সাধারণ সম্পাদক মলি বালার সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শোভন সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক লাকসানা লাকি, গোপালগঞ্জ ওয়াইডব্লিউসিএর সভানেত্রী মারিয়া হালদার, রাইজআপ প্রকল্পের ইয়াং উইমেন লিড খ্রীষ্টিনা দিয়া বালা এবং   ফিওনা এষা সরকার। প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক শোভন সরকার বলেন, “বাল্যবিবাহের ফলে ছেলে-মেয়ে উভয়েরই স্বাভাবিক মানসিক ও সামাজিক বিকাশ ব্যাহত হয়। তাই একটি সুন্দর ও নিরাপদ ভবিষ্যৎ গড়তে আমাদের সবাইকে বাল্যবিবাহের বিরুদ্ধে সোচ্চার হতে হবে এবং ‘না’ বলতে হবে।” ক্যাম্পেইনে শিক্ষার্থীদের   অংশগ্রহণে বাল্যবিবাহের ক্ষতিকর প্রভাব তুলে ধরে সচেতনতামূলক নাট্য পরিবেশন করেন রাইজআপ প্রকল্পের মাস্টার ট্রেইনাররা। পাশাপাশি পিয়ার অ্যাডভোকেসির মাধ্যমে বাল্যবিবাহের কুফল, আইনি দিক এবং প্রতিরোধে শিক্ষার্থী, অভিভাবক ও সমাজের ভূমিকা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
আয়োজকরা জানান, বাল্যবিবাহমুক্ত সমাজ গড়তে তরুণ-তরুণীদের সচেতন করা, তাদের অধিকার সম্পর্কে অবহিত করা এবং পরিবার ও সমাজকে সম্পৃক্ত করাই এ ধরনের কর্মসূচির মূল উদ্দেশ্য। অংশগ্রহণকারী শিক্ষার্থীরাও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা ছড়িয়ে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

শেয়ার করুন: 📘 Facebook 𝕏 Twitter
Mijanur Rahman
Mijanur Rahman
ক্রাইম পেট্রোল নিউজের সংবাদদাতা।
সব লেখা দেখুন →

💬 মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

f 📲 𝕏