🔴 ব্রেকিং
বাউফলে ভূমি অফিসের মসজিদ অবৈধ দখলে,সরকারি নির্দেশনা অমান্য -প্রশাসনের ভূমিকা প্রশ্নবিদ্ধ ঢাকার মোহাম্মদপুরে বাদশা হত্যা মামলার অন্যতম অভিযুক্ত লেদু হাসান গ্রেপ্তার ফেনী -পরশুরাম সড়ক সন্ধ্যা হলেই ভাড়া দ্বিগুণ গোপালগঞ্জ বাসস্ট্যান্ডে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মাদকসহ গ্রেপ্তার ২, কারাদণ্ড ও জরিমানা নারায়ণগঞ্জের রূপগঞ্জে দাফনের আড়াই বছর পর কবর থেকে মালয়েশিয়া প্রবাসীর লাশ উত্তোলন পটুয়াখালী মেডিকেল কলেজ এলাকা থেকে অভিযান: চুরি ছিনতাই ও মাদক সেবনের অভিযোগে ৩ জন আটক কালিয়াকৈরে ঘনঘন লোডশেডিংয়ের প্রভাবে অতিষ্ঠ মানুষের জনজীবন ও মানসিক চাপ বৃদ্ধি ভিয়েতনামী খাটো জাতের নারকেল চাষে ডুমুরিয়ায় বিপ্লব: আড়াই বছরেই ফলন, বছরে মিলছে ৩৫০ নারকেল নড়াইলের লোহাগড়ায় স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগে স্ত্রী আটক চট্টগ্রামে শিশু মাহফুজ হত্যা মামলায় মৃত্যুদণ্ড, বর্ষা হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু

খুলনায় বকেয়া পাওনার দাবিতে মিল শ্রমিকদের বিক্ষোভ, কঠোর কর্মসূচির আলটিমেটাম

👤 🕐 ✏️ আপডেট: 👁 47 বার পড়া হয়েছে 2 মিনিট পড়তে হবে
খুলনায় বকেয়া পাওনার দাবিতে মিল শ্রমিকদের বিক্ষোভ, কঠোর কর্মসূচির আলটিমেটাম

মোঃ আশরাফুল ইসলাম রাজু
ফুলতলা উপজেলা(​খুলনা)প্রতিনিধি:

বকেয়া গ্র্যাচুইটি ও প্রভিডেন্ট ফান্ডের (পিএফ) দাবিতে আবারও উত্তাল হয়ে উঠেছে খুলনার শিল্পাঞ্চল। আজ রবিবার সকাল ১০টা থেকে খুলনার শিরোমণি ও মীরেরডাঙ্গা আটরা এলাকার বন্ধ থাকা বিভিন্ন বেসরকারি পাট ও বস্ত্রকলের শত শত শ্রমিক রাজপথে নেমে আসেন। নিজেদের ন্যায্য পাওনা আদায়ের দাবিতে তারা সড়ক অবরোধ করে এক বিশাল মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন।
​সমাবেশ থেকে শ্রমিক নেতারা মিল কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসনকে চূড়ান্ত হুঁশিয়ারি দিয়েছেন। তারা স্পষ্ট জানিয়ে দেন, দীর্ঘদিন ধরে আটকে থাকা শ্রমিকদের ন্যায্য পাওনা অবিলম্বে পরিশোধ করা না হলে আগামীতে সড়ক ও রেলপথ অবরোধসহ আরও তীব্র ও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
​মানববন্ধনে শ্রমিকদের আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বেসরকারি পাট, সুতা ও বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি গোলাম রসুল খান এবং সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম।
​বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, মিলগুলো দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় সাধারণ শ্রমিকরা তাদের কষ্টার্জিত মজুরি এবং ভবিষ্যতের একমাত্র সম্বল পিএফ ও গ্র্যাচুইটির টাকা পাচ্ছেন না। ফলে পরিবার-পরিজন নিয়ে তারা চরম অর্থসংকটে ও মানবেতর জীবনযাপন করছেন। বারবার প্রশাসনের দ্বারস্থ হয়েও কোনো সুরাহা না মেলায় বাধ্য হয়েই তারা চূড়ান্ত আন্দোলনে নেমেছেন। শ্রমিক নেতৃবৃন্দ অবিলম্বে এই সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানান; অন্যথায় উদ্ভূত যেকোনো পরিস্থিতির জন্য মিল মালিক ও প্রশাসনকেই সম্পূর্ণ দায় নিতে হবে বলে সতর্ক করেন।

শেয়ার করুন: 📘 Facebook 𝕏 Twitter
Mijanur Rahman
Mijanur Rahman
ক্রাইম পেট্রোল নিউজের সংবাদদাতা।
সব লেখা দেখুন →

💬 মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

f 📲 𝕏