🔴 ব্রেকিং
২৫০ গ্রাম গাঁজা ও ১০ পিস ইয়াবা উদ্ধার, মাদক মামলায় গ্রেপ্তার ১ দুমকিতে পুলিশের পৃথক অভিযান: ৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পটুয়াখালীতে ডিবির অভিযানে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার চর মোন্তাজে ৪৭ পিস ইয়াবাসহ ২ কারবারি গ্রেফতার মহিপুরে বিশেষ অভিযানে ১২ মামলার আসামি’নুডুলস’ ও তার স্ত্রী গ্রেপ্তার; গাঁজা ও নগদ টাকা উদ্ধার দুমকিতে কলেজ মাঠে পরিত্যক্ত কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ বাউফলে ৫০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক আওয়ামী দাপটে প্রতারনায় নিয়োগ পরিক্ষা আয়ার চাকু্রী পেল মাদ্রাসায় সুফিয়া খাতুন বেগমগঞ্জে সহস্রাধিক ইয়াবা সহ মাদক কারবারি মাহফুজ গ্রেপ্তার কোটালীপাড়ায় বিএনপি নেতার পৌর মেয়র নির্বাচনের মত বিনিময় ও ভোট প্রার্থনা

কালিয়াকৈর ঢাকা- টাঙ্গাইল মহাসড়কে যাত্রীদের উপচে পড়া ভিড় গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়

👤 🕐 ✏️ আপডেট: 👁 60 বার পড়া হয়েছে 2 মিনিট পড়তে হবে
কালিয়াকৈর ঢাকা- টাঙ্গাইল মহাসড়কে যাত্রীদের উপচে পড়া ভিড় গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়

 

 

শাকিল হোসেন,কালিয়াকৈর (গাজীপুর)প্রতিনিধিঃ

ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এি মোড় এলাকায় যাত্রীদের উপচে পড়া ভিড়। রয়েছে গণপরিবহণের ব্যাপক চাপ দীর্ঘ যানজট সৃষ্টি । এছাড়া অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (২৫ মে) সকালে ১০ টায় চন্দ্রা এি মোড় এলাকায় এমন চিত্র দেখা যায়।

সোমবার সকাল ১০ টায় থেকে চন্দ্রা এলাকা জুড়ে যাত্রী ও গনপরিবহনের ব্যাপক চাপ বৃদ্ধি পেয়েছে। এছাড়া অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেছে। কালিয়াকৈর ৩ শতাধিক অধিক শিল্প কারখানা রয়েছে। লাখ লাখ মানুষের বসবাস। আর এসব কারখানার আজ একযোগে ছুটি হচ্ছে। ফলে দুপুরে পর এই মহাসড়ক ও চন্দ্রা এলাকায় মানুষের ঢল নামবে বলে জানিয়েছে পুলিশ কর্তৃপক্ষ। উত্তরবঙ্গের ২৫ জেলা মানুষের একমাত্র প্রবেশ মুখ কালিয়াকৈর চন্দ্রা। ৬০ লাখ মানুষ চন্দ্রা দিয়ে তাদের বাড়ি যেতে হয়। ফলে চন্দ্রা নবীনগর, চন্দ্রা গাজীপুর সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়ে এ সড়কে চলা‌ যাত্রীরা। এছাড়া অন্যান্য দিনের চেয়ে গণপরিবহণের চাপ দ্বিগুণ বেড়েছে। অভিযোগ রয়েছে গণপরিবহণে স্বাভাবিক ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। ফলে ট্রাক, পিকআপ, মোটরসাইকেল যুগেই প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে বাড়ি যাচ্ছে তারা।
রংপুর, বগুড়া যাত্রী আবির, সিয়াম, রাসেল জানান, আপনাদের কাছে বলে লাভ কী, সব ঈদের আগে গাড়িতে ভাড়া বেশি দিয়ে বাড়ি যেতে হয়। নতুন কিছু না। আমাদের বিষয়ে কেউ কথা বলে না।

নাওজোড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম জানান, ভাড়া বেশি নিচ্ছে এরকম কোনো অভিযোগ এখনো পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমাদের পুলিশ সদস্যরা মাঠে আছে। অতিরিক্ত ভাড়া নেওয়ার কোনো সুযোগ নেই।
‌ এ ছাড়া চন্দ্রা এলাকাজুড়ে ১ হাজার ২০০ শত আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা মাঠে কাজ করছে।

তারিখঃ২৫/০৫/২০২৬ ইং

শেয়ার করুন: 📘 Facebook 𝕏 Twitter
Mijanur Rahman
Mijanur Rahman
ক্রাইম পেট্রোল নিউজের সংবাদদাতা।
সব লেখা দেখুন →

💬 মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

f 📲 𝕏