🔴 ব্রেকিং
ঢাকার মোহাম্মদপুরে বাদশা হত্যা মামলার অন্যতম অভিযুক্ত লেদু হাসান গ্রেপ্তার ফেনী -পরশুরাম সড়ক সন্ধ্যা হলেই ভাড়া দ্বিগুণ গোপালগঞ্জ বাসস্ট্যান্ডে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মাদকসহ গ্রেপ্তার ২, কারাদণ্ড ও জরিমানা নারায়ণগঞ্জের রূপগঞ্জে দাফনের আড়াই বছর পর কবর থেকে মালয়েশিয়া প্রবাসীর লাশ উত্তোলন পটুয়াখালী মেডিকেল কলেজ এলাকা থেকে অভিযান: চুরি ছিনতাই ও মাদক সেবনের অভিযোগে ৩ জন আটক কালিয়াকৈরে ঘনঘন লোডশেডিংয়ের প্রভাবে অতিষ্ঠ মানুষের জনজীবন ও মানসিক চাপ বৃদ্ধি ভিয়েতনামী খাটো জাতের নারকেল চাষে ডুমুরিয়ায় বিপ্লব: আড়াই বছরেই ফলন, বছরে মিলছে ৩৫০ নারকেল নড়াইলের লোহাগড়ায় স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগে স্ত্রী আটক চট্টগ্রামে শিশু মাহফুজ হত্যা মামলায় মৃত্যুদণ্ড, বর্ষা হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু শিপমেন্ট নেওয়ার পর বিল পরিশোধ না করার অভিযোগ: জেমস সোয়েটার লি.-এর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ, আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি

বাউফলে বাস উল্টে খাদে পড়ে নিহত ১,আহত ১০

👤 🕐 ✏️ আপডেট: 👁 57 বার পড়া হয়েছে 2 মিনিট পড়তে হবে
বাউফলে বাস উল্টে খাদে পড়ে নিহত ১,আহত ১০

জেলা প্রতিনিধি (পটুয়াখালী)
পটুয়াখালীর বাউফলে,”বাউফল ট্রাভেলস”নামের একটি যাএীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে উল্টে পড়ে ঘটনা স্থলে একজন নিহত ও দশজন আহত হয়েছেন।এর মধ্যে ইব্রাহীম হাওলাদার গুরুতর ভাবে আহত হয়েছেন।ইব্রাহিম হাওলাদার বগা বানাজোড়ায় স্হানীয় বাসিন্দা বলে জানা গেছে।
দশমিনা থেকে ঢাকাগামী বাসটি রোববার (৩মে)রাত পৌনে বারটার দিকে উপজেলার আফছেরের গ্যারেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদশী সুএে জানাযায়,দশমিনা বাসষ্টান্ড থেকে রাত ১০টায় বাউফল ট্রাভেলেসের একটি বাস অর্ধশত যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রী নিয়ে যাচ্ছিলেন। বাউফল সদর ইউনিয়নের আফছেরের গ্যারেজে পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। বিকট শব্দ শুনে স্থানীয়রা ছুটে এসে উদ্ধার কাজে অংশ নেন।খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের একটি দল এসে উদ্ধার কাজ শুরু করেন।
ঘটনাস্থলে থেকে একজনের মৃত্যু দেহ উদ্ধার করা হয় এবং আহতদের বাউফল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
নিহত ব্যক্তি বাসের সুপারভাইজার এবং বাউফল উপজেলার এবং বগা ইউনিয়নের বামনিকাঠী গ্রামের বাসিন্দা বলে জানিয়েছেন স্হানীয়রা।
মাহবুব নামের দশমিনা উপজেলার একজন যাএী বলেন,বাসটি কেপে উঠেছিলো মাএ একসেকেন্ডের মধ্যে উল্টে খাদে পড়ে যায়।
তিনি আরও জানান,একজন নিহত হয়েছে এবং বাসের নিচে আরও চাপা পড়ে আছে অন্তত ৫/৭জন।
এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃসিরাজুল ইসলাম বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্হলে গিয়েছিলাম। ১জনের মৃত্যুদেহ উদ্ধার করা হয়েছে এখন পর্যন্ত হতাহতের সংখ্যা নিরুপন করা সম্ভাব হয়নি।
তাং০৪/০৫/২০২৬ ইং

শেয়ার করুন: 📘 Facebook 𝕏 Twitter
Mijanur Rahman
Mijanur Rahman
ক্রাইম পেট্রোল নিউজের সংবাদদাতা।
সব লেখা দেখুন →

💬 মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

f 📲 𝕏