রিয়াজ উদ্দিন
ক্রাইম পেট্রোল ইনভেস্টিগেশন, জেলা প্রতিনিধি পটুয়াখালীঃ
পটুয়াখালীতে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)
পুলিশ সুএে জানা যায়, পটুয়াখালী সদর থানাধীন মরিচবুনিয়া ইউনিয়নের পটুয়াখালী সাকিনে জনৈক জাফর গাজীর বাড়ির সামনে গোপন সংবাদের ভিওিতে অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ গত( ১৪ সেপ্টেম্বর ২০২৬) রাত ১০টা ৪৫ মিনিটের দিকে অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ মোঃ তৈয়ব মুসা (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত তৈয়ব মুসা পটুয়াখালী সদর উপজেলার পশ্চিম আউলিয়াপুর এলাকার বাসিন্দা। তার পিতা মৃত রুহুল আমিন মুন্সি এবং মাতা মোসা, কহিনুর বেগম বলে পুলিশ সুএে জানা গেছে।
এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা রুজু করে পরবর্তী আইনগত ব্যবস্হা গ্রহণের জন্য বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।
মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
“তারিখ ” ১৫/০৯/২০২৬
