🔴 ব্রেকিং
পেশাগত পরিচয় নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ, দুমকি থানায় সাংবাদিকের লিখিত আবেদন দুমকিতে শিক্ষকদের অবহেলায় শ্রেণিকক্ষে সহপাঠীদের মারধরে শিক্ষার্থী গুরুতর আহত রূপগঞ্জের তারাবোতে কিশোরগ্যাং লিডার ও তার তিন সহযোগী দেশীয় অস্ত্র সহ গ্রেফতার টুঙ্গিপাড়ায় আগুনে পুড়ে ছাই দিনমজুরের স্বপ্ন, ৫ গাভীসহ গোয়ালঘর ভস্মীভূত নির্বাচনী দায়িত্বে পুলিশের দক্ষতা বাড়াতে গোপালগঞ্জে প্রশিক্ষণ কাশিয়ানীতে দোলা পরিবহণের বাস ও প্রাইভেটকার সংঘর্ষে নিহত ২, আহত কয়েকজন মহাসড়কে ফের আতঙ্ক জেলা গোয়েন্দা শাখা (ডিবি) নোয়াখালীর অভিযানে নিষিদ্ধ পন্য সহ ০১আসামি গ্রেফতার এসি ল্যান্ড ছাড়া কোটালীপাড়ায় ভূমি সেবায় চরম ভোগান্তি, দ্রুত পদায়নের দাবি দক্ষতা ও সাহসিকতার স্বীকৃতি: বিপিএম-সেবা পদকে ভূষিত গোপালগঞ্জের পুলিশ সুপার হাবিবুল্লাহ। পটুয়াখালীতে পুলিশের মাদকবিরোধী অভিযান: হেরোইনসহ নারী-পুরুষ গ্রেপ্তার -২

রূপগঞ্জের তারাবোতে কিশোরগ্যাং লিডার ও তার তিন সহযোগী দেশীয় অস্ত্র সহ গ্রেফতার

👤 🕐 ✏️ আপডেট: 👁 5 বার পড়া হয়েছে 2 মিনিট পড়তে হবে
রূপগঞ্জের তারাবোতে কিশোরগ্যাং লিডার ও তার তিন সহযোগী দেশীয় অস্ত্র সহ গ্রেফতার
আবু কাওসার মিঠু (রূপগঞ্জ প্রতিনিধি): নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার শীর্ষ সন্ত্রাসী ও ১৮মামলার আসামী কিশোর গ্যাং লিডার শ্রাবণ ওরফে কুত্তা শ্রাবণ (২০) ও তার তিন সহযোগীকে বিদেশি একটি পিস্তল, তিনটি ম্যাগাজিন, পিস্তলের ৪৮রাউন্ড গুলি, চারটি রাম দা, দুইটি ছুরিসহ আড়াইহাজার থেকে গ্রেফতার করা হয়েছে।
 ২২সেপ্টেম্বর মঙ্গলবার রাতে এসআরবি-১১ এর সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। বিষয়টি নিশ্চিত করেছেন এসআরবি-১১ এর অধিনায়ক ও লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ। গ্রেফতারকৃত অন্যরা হচ্ছে সিয়াম (২০), দিপু (১৯) ও কামরুজ্জামান (১৯)। তাদের বাড়ি তারাবো পৌরসভার বিভিন্ন গ্রামে। অভিযানে নেতৃত্ব দেন এসআরবি-১১ এর এসপি মাহমুদ ও ক্যাপ্টেন রওনক।
এসআরবি-১১ জানায়, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। কুত্তা শ্রাবণের সহযোগী সন্ত্রাসীসহ অপরাধীদের কর্মকান্ডের বিরুদ্ধে এসআরবি’র অভিযান অব্যাহত থাকবে।
পুলিশ জানায়, কুত্তা শ্রাবণের বিরুদ্ধে হত্যা, মারামারি, ধর্ষণ, চাঁদাবাজি, অস্ত্র, বিস্ফোরক, মাদক, ছিনতাই, নারী নির্যাতন, ধর্ষণ ও ডাকাতিসহ ১৮টি মামলা রয়েছে। তার নেতৃত্বে চনপাড়া পুনর্বাসন কেন্দ্রসহ বিভিন্ন এলাকার চিহ্নিত অপরাধীদের নিয়ে সে গড়ে তোলে একাধিক কিশোর গ্যাং ও অপরাধ চক্র। তার অপরাধের মূল চারণক্ষেত্র ছিল শীতলক্ষ্যা নদীর তীরবর্তী নিশান মিলের ওয়াকওয়ে, তারাবো শিল্পাঞ্চল, সুলতানা কামাল সেতু ও তারাবো বাজার এলাকা।
মাদকের স্পট নিয়ন্ত্রণ, চাঁদাবাজি, জমি দখল ও অবৈধ অস্ত্রের ব্যবসা ছিল শ্রাবণের মূল আয়ের উৎস। এলাকায় ত্রাস সৃষ্টি করতে শ্রাবণ বাহিনীর সদস্যরা প্রায়ই প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে মহড়া দিতো।
শেয়ার করুন: 📘 Facebook 𝕏 Twitter
Mijanur Rahman
Mijanur Rahman
ক্রাইম পেট্রোল নিউজের সংবাদদাতা।
সব লেখা দেখুন →

💬 মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

f 📲 𝕏