জেলা প্রতিনিধি পটুয়াখালীঃ
পটুয়াখালী দুমকি উপজেলার লেবুখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম তুহিন আকনের ঘোয়ালঘর ও পাশের কবুতরের বাসায় আগুন লাগার ঘটনা ঘটেছে। শুক্রবার ভোররাতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুনে ঘোয়ালঘর, কবুতরের বাসা ও বিভিন্ন মালামাল পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।
পরিবারের সদস্য ও স্হানীয়দের সুএে জানা যায়, ভোররাতে হঠাৎ গোয়ালঘরের দিকে আগুন জ্বলতে দেখা যায়। বিষয়টি টের পেয়ে বাড়ির লোকজন ও আশপাশের বাসিন্দারা দ্রুত ঘটনাস্হলে ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্হল পরিদর্শন করেন।
অগ্নিকান্ডে ঘোয়ালঘর ও কবুতরের বাসাসহ সেখানে থাকা বিভিন্ন সামগ্রী পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, আগুনে তাদের প্রায় আড়াই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
সাবেক চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক, মোঃ সিরাজুল ইসলাম তুহিন আকন বলেন, আমরা কোন দিন প্রতিহিংসার রাজনীতি করিনি এবং কারও ক্ষতি করিনি। কিন্তু আজ আমার পরিবার রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছে।”
তবে আগুন কি ভাবে লেগেছে, তাৎক্ষণিক ভাবে নিশ্চিত হওয়া যায়নি। এ দুর্ঘটনাজনিত নাকি কেউ ইচ্ছাকৃতভাবে আগুন দিয়েছে -তা তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সেলিম উদ্দিন বলেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনগত ব্যবস্হা নেওয়া হবে।
“তারিখ” ২৫/০৯/২০২৬
