🔴 ব্রেকিং
বাউফলে ভূমি অফিসের মসজিদ অবৈধ দখলে,সরকারি নির্দেশনা অমান্য -প্রশাসনের ভূমিকা প্রশ্নবিদ্ধ ঢাকার মোহাম্মদপুরে বাদশা হত্যা মামলার অন্যতম অভিযুক্ত লেদু হাসান গ্রেপ্তার ফেনী -পরশুরাম সড়ক সন্ধ্যা হলেই ভাড়া দ্বিগুণ গোপালগঞ্জ বাসস্ট্যান্ডে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মাদকসহ গ্রেপ্তার ২, কারাদণ্ড ও জরিমানা নারায়ণগঞ্জের রূপগঞ্জে দাফনের আড়াই বছর পর কবর থেকে মালয়েশিয়া প্রবাসীর লাশ উত্তোলন পটুয়াখালী মেডিকেল কলেজ এলাকা থেকে অভিযান: চুরি ছিনতাই ও মাদক সেবনের অভিযোগে ৩ জন আটক কালিয়াকৈরে ঘনঘন লোডশেডিংয়ের প্রভাবে অতিষ্ঠ মানুষের জনজীবন ও মানসিক চাপ বৃদ্ধি ভিয়েতনামী খাটো জাতের নারকেল চাষে ডুমুরিয়ায় বিপ্লব: আড়াই বছরেই ফলন, বছরে মিলছে ৩৫০ নারকেল নড়াইলের লোহাগড়ায় স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগে স্ত্রী আটক চট্টগ্রামে শিশু মাহফুজ হত্যা মামলায় মৃত্যুদণ্ড, বর্ষা হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু

গোপালগঞ্জে পুলিশের সাব-ইনস্পেক্টরের মরদেহ উদ্ধার, স্ত্রী ও শ্বশুর পুলিশ হেফাজতে

👤 🕐 ✏️ আপডেট: 👁 11 বার পড়া হয়েছে 2 মিনিট পড়তে হবে
গোপালগঞ্জে পুলিশের সাব-ইনস্পেক্টরের মরদেহ উদ্ধার, স্ত্রী ও শ্বশুর পুলিশ হেফাজতে

এইচ,এম আওলাদ
ক্রাইম রিপোর্টার
ক্রাইমপেট্রোল ইনভেস্টিগেশন
জেলা প্রতিনিধি- গোপালগঞ্জ।
************************
গোপালগঞ্জ সদর উপজেলার পাইকান্দি গ্রামে বিএম মাহমুদুল ইসলাম নোবেল (৩৮) নামে পুলিশের এক সাব-ইনস্পেক্টরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রী কানিজ ফাতেমা ও শ্বশুর ঝুনু শেখকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
নিহত মাহমুদুল ইসলাম নোবেল খাগড়াছড়ির মহালছড়ি এপিবিএনে সাব-ইনস্পেক্টর (এসআই) হিসেবে কর্মরত ছিলেন। পুলিশ ও   স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার সরকারি কাজে গোপালগঞ্জে আসেন মাহমুদুল ইসলাম। কাজ শেষে তিনি সদর উপজেলার পাইকান্দি গ্রামের শ্বশুরবাড়িতে ওঠেন। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে শ্বশুরবাড়ির পাশের একটি পুকুরপাড়ে স্থানীয় কয়েকজন শিশু তার মরদেহ পড়ে থাকতে দেখে। পরে নিহতের স্ত্রী ও শ্বশুরবাড়ির স্বজনরা মরদেহটি পুকুরপাড় থেকে তুলে রাস্তার পাশে একটি ভ্যানের ওপর রাখেন। খবর পেয়ে গোপালগঞ্জ সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। নিহতের পরিবার ও স্বজনদের   দাবি, প্রায় ১০ বছর আগে বিয়ের পর থেকে ছুটিতে এলাকায় এলে মাহমুদুল ইসলাম নিজের বাড়িতে না গিয়ে শ্বশুরবাড়িতেই অবস্থান করতেন। তাদের অভিযোগ, স্ত্রীর পরকীয়াকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহ চলছিল এবং পারিবারিক নানা জটিলতার কারণে তিনি মানসিক চাপে ছিলেন। তবে এসব অভিযোগের সত্যতা এখনো তদন্তে নিশ্চিত হয়নি। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ। তদন্তের স্বার্থে নিহতের স্ত্রী কানিজ ফাতেমা ও শ্বশুর ঝুনু শেখকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে,   ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের অগ্রগতির ভিত্তিতে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

শেয়ার করুন: 📘 Facebook 𝕏 Twitter
Mijanur Rahman
Mijanur Rahman
ক্রাইম পেট্রোল নিউজের সংবাদদাতা।
সব লেখা দেখুন →

💬 মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

f 📲 𝕏