🔴 ব্রেকিং
ঢাকার মোহাম্মদপুরে বাদশা হত্যা মামলার অন্যতম অভিযুক্ত লেদু হাসান গ্রেপ্তার ফেনী -পরশুরাম সড়ক সন্ধ্যা হলেই ভাড়া দ্বিগুণ গোপালগঞ্জ বাসস্ট্যান্ডে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মাদকসহ গ্রেপ্তার ২, কারাদণ্ড ও জরিমানা নারায়ণগঞ্জের রূপগঞ্জে দাফনের আড়াই বছর পর কবর থেকে মালয়েশিয়া প্রবাসীর লাশ উত্তোলন পটুয়াখালী মেডিকেল কলেজ এলাকা থেকে অভিযান: চুরি ছিনতাই ও মাদক সেবনের অভিযোগে ৩ জন আটক কালিয়াকৈরে ঘনঘন লোডশেডিংয়ের প্রভাবে অতিষ্ঠ মানুষের জনজীবন ও মানসিক চাপ বৃদ্ধি ভিয়েতনামী খাটো জাতের নারকেল চাষে ডুমুরিয়ায় বিপ্লব: আড়াই বছরেই ফলন, বছরে মিলছে ৩৫০ নারকেল নড়াইলের লোহাগড়ায় স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগে স্ত্রী আটক চট্টগ্রামে শিশু মাহফুজ হত্যা মামলায় মৃত্যুদণ্ড, বর্ষা হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু শিপমেন্ট নেওয়ার পর বিল পরিশোধ না করার অভিযোগ: জেমস সোয়েটার লি.-এর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ, আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি

কুমিল্লার বরুড়া জয়নগর এস সি উচ্চ বিদ্যালয়ের সীমানা ওয়াল নির্মানে বাধা

👤 🕐 ✏️ আপডেট: 👁 11 বার পড়া হয়েছে 2 মিনিট পড়তে হবে
কুমিল্লার বরুড়া জয়নগর এস সি উচ্চ বিদ্যালয়ের সীমানা ওয়াল নির্মানে বাধা

‎বরুড়া(কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার ‎বরুড়া খোশবাস দঃ ইউনিয়নের জয়নগর এস সি উচ্চ বিদ্যালয়ের সীমানা ওয়াল নির্মানে বাধা প্রদান করা হয়েছে। উল্লেখ্য ১৯১৭ সালে প্রতিষ্ঠিত বরুড়া উপজেলার অন্যতম প্রাচীন এই শিক্ষা প্রতিষ্ঠানটি ১ একর ৮৩.৫ শতক জমির উপর প্রতিষ্ঠিত।
‎শতবছরেরও বেশি সময় যাবৎ নির্ধারিত সীমানার মধ্যেই সরকারি বরাদ্দকৃত ৩ লক্ষ টাকা ব্যায়ে মাত্র ৯৫ ফুট দৈঘ্যের একটি ওয়াল নির্মান করতে গেলে স্কুলের পাশের বসবাস কারী জৈনক রবিউল নামের এক ব্যাক্তি বিদ্যালয়ের সীমানার ভিতর জমির মালিকানা দাবী করে একটি ঢালাইকৃত পিলার স্থাপন করে সীমানা নির্ধারন করে এবং বিদ্যালয়ের সীমানা ওয়াল নির্মান কাজ বন্ধ করেদেন।
‎এ বিষয়ে মুঠোফোনে রবিউলের সাথে যোগাযোগ করলে তিনি জানান, আমি স্কুলের এক ইঞ্চি জমি দখল করবো না, স্কুল কতৃপক্ষ কে বলেছি আপনারা আপনাদের স্কুলের জমি পরিমাপ করার পর আমি আমার ভাগ থেকে একহাত জমি ছেড়ে দিবো এবং জমি পরিমাপ শেষে ওয়াল নির্মানের অনুরোধ করেন।
‎এ বিষয়ে জয়নগর এস সি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিধান চন্দ্র হালদার বলেন বিদ্যালয়ে পক্ষ থেকে উপজেলা কর্মকর্তা মহোদয়ের কাছে বিষয়টি অবহিত করেছি,উপজেলা নির্বাহী অফিসার ও মাধ্যমিক শিক্ষা অফিস কতৃপক্ষর সহায়তায় বিদ্যালয়ের সার্থরক্ষার জন্য সকল পদক্ষেপ গ্রহণ করা হবে।
‎মোঃ ইকরামুল হক

শেয়ার করুন: 📘 Facebook 𝕏 Twitter
Mijanur Rahman
Mijanur Rahman
ক্রাইম পেট্রোল নিউজের সংবাদদাতা।
সব লেখা দেখুন →

💬 মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

f 📲 𝕏