পটুয়াখালী প্রতিনিধি:
পেশাগত পরিচয় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে বিভ্রান্তিকর মন্তব্য ও অপপ্রচারের অভিযোগে পটুয়াখালীর দুমকি থানায় লিখিত আবেদন করেছি আমি সাংবাদিক মোঃ রিয়াজ উদ্দিন।
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ তারিখে দেওয়া আবেদনে আমি মে: রিয়াজ উদ্দিন উল্লেখ করি, আমি সাংবাদিকতার সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পৃক্ত এবং ক্রাইম পেট্রোল ইনভেস্টিগেশনের পটুয়াখালী জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছি।
আবেদনে আমার দাবি , আমার পেশাগত পরিচয় ও সাংবাদিকতার কার্যক্রমের বিষয়ে বিভিন্ন নথিপত্র রয়েছে। এর মধ্যে তথ্যমন্ত্রণালয়ে দাখিল করা আবেদনের প্রাপ্তিস্বীকার কপি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠি, এসবি’র এডিশনাল আইজিপি মহোদয়ের কর্তৃক অনাপত্তি জ্ঞাপনপত্র, ট্রেড লাইসেন্স, সরকারি রেজিস্ট্রেশন ও টিআইএন সার্টিফিকেটসহ বিভিন্ন কাগজপত্র আমার কাছে সংরক্ষিত রয়েছে।
আমি রিয়াজ উদ্দিনের অভিযোগ, এসব নথিপত্র থাকার পরও কিছু অজ্ঞাতনামা ব্যক্তি বিভিন্ন মাধ্যমে আমাকে ‘ভুয়া সাংবাদিক’সহ নানা ধরনের মন্তব্য করে অপপ্রচার চালাচ্ছেন। এতে আমার পেশাগত সুনাম ও সামাজিক মর্যাদা ক্ষুণ্ন হচ্ছে এবং ব্যক্তিগত নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে বলে আবেদনে উল্লেখ করা হয়।
বিষয়টি নিয়ে ক্রাইম পেট্রোল ইনভেস্টিগেশনের সম্পাদকসহ সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা এবং পরিবারের সদস্যদের অবহিত করার পর থানায় লিখিত আবেদন করছি।
লিখিত আবেদনে আমি অভিযোগটি যাচাই-বাছাই করে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত এবং প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ জানাচ্ছি।
