নিজস্ব প্রতিবেদক:
বিগত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল ৪ আসন থেকে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী বর্তমান সাংসদ প্রতিমন্ত্রী রাজিব আহসান বলেন, নির্বাচনের সময়ে মানুষের দ্বারে দ্বারে গিয়ে যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছিলাম তার চেয়ে বেশি কিছু মানুষের ঘরে পৌঁছে দিবেন বলে প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
নারী কল্যানে ফ্যামিলি কার্ড পরিকল্পনা বাস্তবায়ন সহ বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে প্রতিমন্ত্রী নিজ এলাকার প্রত্যেকটি ঘরে ঘরে সেবা পৌঁছে দেয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
আজ ১৯ সেপ্টেম্বর রোজ শনিবার জাতীয়তাবাদী মহিলা দল মেহেন্দিগঞ্জ উপজেলা শাখা আয়োজিত সাংগঠনিক পরিকল্পনা বাস্তবায়নে মতবিনিময় সভায় উপজেলাধীন ১৬ টি ইউনিয়নের মহিলা দলের সাংগঠনিক নেতাকর্মী এবং সদস্যদের সাথে প্রধান অতিথি হয়ে মতবিনিময় কালে এসব কথা বলেন তিনি। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে এলাকার সবচাইতে জনপ্রিয় নারী নেতৃত্বকে খুঁজে বের করে দলের কাছে উপস্থাপন করার জন্য ইউনিয়ন মহিলা দলের নেতৃবৃন্দের কাছে দায়িত্ব অর্পণ করেন প্রতিমন্ত্রী রাজীব আহসান। এলাকার মানুষের কাছে জনপ্রিয় নয় এমন ব্যক্তিদের কে দল থেকে দূরে রাখতে নির্দেশনা প্রদান করেন তিনি।
মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা শাখা মহিলা দলের সভাপতি জীবন নাহার বেগম। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহবায়ক গিয়াস উদ্দিন দিপেন, সদস্য সচিব শিহাব আহমেদ সেলিম, পৌর শাখা বিএনপি’র আহ্বায়ক সৈয়দ রিয়াজ শাহীন লিটন, সদস্য সচিব রিয়াজ উদ্দিন চৌধুরী দিনু মিয়া, উপজেলা শাখা বিএনপি’র সিনিয়র যুগ্ন আহবায়ক আসাদুজ্জামান মুক্তা, বরিশাল উত্তর জেলা যুবদলের আহ্বায়ক সালাউদ্দিন পিপলু, বরিশাল সদর উত্তর মহিলা দলের আহ্বায়ক চৌধুরী শরিফা নাসরিন সহ মেহেন্দিগঞ্জ উপজেলা শাখা এবং পৌর শাখা মহিলা দলের নেতৃবৃন্দ।
নির্বাচনে দ্বারে দ্বারে গিয়ে যেই প্রতিশ্রুতি দিয়েছি তার চেয়ে বেশি করার চেষ্টা করব।। ————-প্রতিমন্ত্রী রাজিব আহসান।
