🔴 ব্রেকিং
পেশাগত পরিচয় নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ, দুমকি থানায় সাংবাদিকের লিখিত আবেদন দুমকিতে শিক্ষকদের অবহেলায় শ্রেণিকক্ষে সহপাঠীদের মারধরে শিক্ষার্থী গুরুতর আহত রূপগঞ্জের তারাবোতে কিশোরগ্যাং লিডার ও তার তিন সহযোগী দেশীয় অস্ত্র সহ গ্রেফতার টুঙ্গিপাড়ায় আগুনে পুড়ে ছাই দিনমজুরের স্বপ্ন, ৫ গাভীসহ গোয়ালঘর ভস্মীভূত নির্বাচনী দায়িত্বে পুলিশের দক্ষতা বাড়াতে গোপালগঞ্জে প্রশিক্ষণ কাশিয়ানীতে দোলা পরিবহণের বাস ও প্রাইভেটকার সংঘর্ষে নিহত ২, আহত কয়েকজন মহাসড়কে ফের আতঙ্ক জেলা গোয়েন্দা শাখা (ডিবি) নোয়াখালীর অভিযানে নিষিদ্ধ পন্য সহ ০১আসামি গ্রেফতার এসি ল্যান্ড ছাড়া কোটালীপাড়ায় ভূমি সেবায় চরম ভোগান্তি, দ্রুত পদায়নের দাবি দক্ষতা ও সাহসিকতার স্বীকৃতি: বিপিএম-সেবা পদকে ভূষিত গোপালগঞ্জের পুলিশ সুপার হাবিবুল্লাহ। পটুয়াখালীতে পুলিশের মাদকবিরোধী অভিযান: হেরোইনসহ নারী-পুরুষ গ্রেপ্তার -২

দুমকিতে শিক্ষকদের অবহেলায় শ্রেণিকক্ষে সহপাঠীদের মারধরে শিক্ষার্থী গুরুতর আহত

👤 🕐 ✏️ আপডেট: 👁 10 বার পড়া হয়েছে 3 মিনিট পড়তে হবে
দুমকিতে শিক্ষকদের অবহেলায় শ্রেণিকক্ষে সহপাঠীদের মারধরে শিক্ষার্থী গুরুতর আহত


পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ

পটুয়াখালীর দুমকি উপজেলায় শিক্ষকদের দায়িত্বহীনতা ও চরম অবহেলার কারণে শ্রেণিকক্ষে সহপাঠীদের হাতে মোঃ রাফি নামের এক শিক্ষার্থী গুরুতর মারধরের শিকার হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। গত বুধবার (২২ সেপ্টেম্বর ২০২৬) দুপুর ১২টার দিকে উপজেলার ঐতিহ্যবাহী দুমকি আপতুননেছা খাতুন মডেল মাধ্যমিক বিদ্যালয়ে স্কুল চলাকালীন এ ঘটনা ঘটে।
​আহত শিক্ষার্থী ও স্থানীয় সূত্রে জানা যায়, অষ্টম শ্রেণির শিক্ষার্থী মেঃ রাফি দীর্ঘদিন ধরে শ্রেণিকক্ষেই জিহাদ, রাজন,সাহাদ, আল-আমীন, মেহেদী, তামিম, নুরনবী, মোডা তামিমসহ আট জন সহপাঠী নানাভাবে উত্ত্যক্ত করে আসছিল। ভুক্তভোগী রাফি জানায়, “তারা ক্লাসে বসে আমাকে লম্বু, উপজাতি এবং কলম দিয়ে খোঁচা দেয় এবং মাঝে মাঝে গলা টিপে ধরে। আমি বারবার স্যারদের জানালেও তারা কোনো বিচার বা ব্যবস্থা নেননি। সোমবারও ক্লাসে বসে তারা একইভাবে আমার ওপর হামলা চালিয়ে মারধর করে গুরুতর আহত করে।”

​অভিযোগ রয়েছে, ঘটনার পর আহত রাফিকে চিকিৎসার ব্যবস্থা না করে স্কুলের পিয়ন নজরুল লাইব্রেরিতে নিয়ে ১ থেকে দেড় ঘণ্টা বসিয়ে রাখেন এবং তার মাকে খবর দেন।
​রাফির মা মোসাঃ সুমি বেগম ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমার ছেলেটা একটু সহজ-সরল, তাই স্কুলে ওর ওপর অত্যাচার হলেও বাড়িতে এসে কিছু বলত না। বিদ্যালয় থেকে ফোন পেয়ে গিয়ে দেখি আমার ছেলেকে পিয়োনের রুমে বসিয়ে রাখা হয়েছে, ওর পুরো শরীরে মারধরের চিহ্ন। পরে তাকে দ্রুত উদ্ধার করে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি। শিক্ষকরা যদি একটু সচেতন ও দায়িত্বশীল হতেন, তবে আজ আমার সন্তানের এই পরিণতি হতো না।”

​এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা তীব্র ক্ষোভ প্রকাশ করে জানান, বিদ্যালয়টিতে শিক্ষকদের তদারকির চরম অভাব রয়েছে। স্কুল চলাকালীন কিংবা টিফিনের সময় শিক্ষার্থীরা ভবনের ছাদ থেকে শুরু করে বাইরের অপ্রীতিকর কর্মকাণ্ডে জড়িয়ে পড়লেও শিক্ষকরা সেদিকে কোনো খেয়াল রাখেন না।
​ঘটনার বিষয়ে অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মাহমুদা হেপি বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। এবং বলেন অন্যান্য শিক্ষার্থীরা তাকে লম্বু, উপজাতি বলে উত্ত্যক্ত করে। শিক্ষার্থীরা স্কুলে পালিয়ে যাওয়ার ব্যাপারে বলেন ৯০ দশক থেকে এভাবে এভাবে চলে আসছে তারপর ফোন কেটে দেয়।

​এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শহিদুল ইসলাম বলেন, “ঘটনাটি সম্পর্কে আমি অবগত নই । বিদ্যালয়ের অভ্যন্তরে শিক্ষার্থী নির্যাতনের শিকার হওয়া এবং শিক্ষকদের অবহেলার যে অভিযোগ উঠেছে, তা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হবে ।

শেয়ার করুন: 📘 Facebook 𝕏 Twitter
Mijanur Rahman
Mijanur Rahman
ক্রাইম পেট্রোল নিউজের সংবাদদাতা।
সব লেখা দেখুন →

💬 মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

f 📲 𝕏