🔴 ব্রেকিং
২৫০ গ্রাম গাঁজা ও ১০ পিস ইয়াবা উদ্ধার, মাদক মামলায় গ্রেপ্তার ১ দুমকিতে পুলিশের পৃথক অভিযান: ৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পটুয়াখালীতে ডিবির অভিযানে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার চর মোন্তাজে ৪৭ পিস ইয়াবাসহ ২ কারবারি গ্রেফতার মহিপুরে বিশেষ অভিযানে ১২ মামলার আসামি’নুডুলস’ ও তার স্ত্রী গ্রেপ্তার; গাঁজা ও নগদ টাকা উদ্ধার দুমকিতে কলেজ মাঠে পরিত্যক্ত কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ বাউফলে ৫০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক আওয়ামী দাপটে প্রতারনায় নিয়োগ পরিক্ষা আয়ার চাকু্রী পেল মাদ্রাসায় সুফিয়া খাতুন বেগমগঞ্জে সহস্রাধিক ইয়াবা সহ মাদক কারবারি মাহফুজ গ্রেপ্তার কোটালীপাড়ায় বিএনপি নেতার পৌর মেয়র নির্বাচনের মত বিনিময় ও ভোট প্রার্থনা

প্রেস বিজ্ঞপ্তিঃ অ্যাটকোর এনওসি নির্দেশনার নিন্দা-প্রতিবাদ বিএফইউজে-ডিইউজের

👤 🕐 ✏️ আপডেট: 👁 60 বার পড়া হয়েছে 2 মিনিট পড়তে হবে
প্রেস বিজ্ঞপ্তিঃ অ্যাটকোর এনওসি নির্দেশনার নিন্দা-প্রতিবাদ বিএফইউজে-ডিইউজের

প্রেস বিজ্ঞপ্তিঃ
অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্সের (অ্যাটকো) জারি করা ‘অনাপত্তিপত্র (এনওসি) বাধ্যতামূলক’ করা সংক্রান্ত বিজ্ঞপ্তির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) ও ঢাকা ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।
সোমবার (১৮ মে) এক যৌথ বিবৃতিতে পেশাদার সাংবাদকিদের শীর্ষ সংগঠন দুটির কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে বিএফইউজের সভাপতি ওবায়দুর রহমান শাহীন ও মহাসচিব কাদের গনি চৌধুরী,ডিইউজের সভাপতি শহিদুল ইসলাম ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দিদারুল আলম এ প্রতিবাদ জানান।
বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের কর্মস্থল পরিবর্তন, নিজের উপযুক্ত কর্মস্থল বেছে নেয়া এবং স্বাধীনভাবে কাজ করার অধিকার সাংবিধানিকভাবে স্বীকৃত। কোনো সংগঠন বা মালিকপক্ষ একতরফাভাবে এমন নির্দেশনা জারি করে সাংবাদিকদের পেশাগত স্বাধীনতার অধিকার খর্ব করতে পারে না।
তারা বলেন, কর্মস্থল পরিবর্তনের ক্ষেত্রে এনওসি বাধ্যতামূলক করা এবং তা না মানলে আইনগত ব্যবস্থা নেয়ার হুমকি দেয়া হয়েছে। এটি শ্রম আইন, সাংবাদিকতার নৈতিকতা ও স্বাধীন গণমাধ্যম চর্চার পরিপন্থি।
এ ধরনের সিদ্ধান্ত গণমাধ্যমে কাজের সুষ্ঠু পরিবেশ নষ্ট করবে, গণমাধ্যমকর্মীদের মধ্যে ভয়, অপেশাদার ও অনিশ্চয়তা তৈরি করবে।
ইলেকট্রনিক মিডিয়ায়
সাংবাদিকদের নিয়োগপত্র, নিয়মিত বেতন-ভাতা, বোনাসের নিশ্চয়তা নেই। পাশাপাশি
সুনির্দিষ্ট বেতন কাঠামো ও ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তা নিশ্চিত নেই। এমতাবস্থায় অ্যাটকো যে সিদ্ধান্ত নিয়ে এর বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তা বেআইনি ও মানবাধিকারের চরম লংঘন।
আমরা অবিলম্বে অ্যাটকোর এ বিজ্ঞপ্তি প্রত্যাহারের আহ্বান জানাই।
একই সঙ্গে সাংবাদিকদের স্বার্থবিরোধী যেকোনো সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান নেতৃদ্বয়।

বার্তা প্রেরক

ইকবাল মজুমদার তৌহিদ
দফতর সম্পাদক, ডিইউজে
০১৮৬৬৬৬৭৭৭৬

শেয়ার করুন: 📘 Facebook 𝕏 Twitter
Mijanur Rahman
Mijanur Rahman
ক্রাইম পেট্রোল নিউজের সংবাদদাতা।
সব লেখা দেখুন →

💬 মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

f 📲 𝕏