🔴 ব্রেকিং
২৫০ গ্রাম গাঁজা ও ১০ পিস ইয়াবা উদ্ধার, মাদক মামলায় গ্রেপ্তার ১ দুমকিতে পুলিশের পৃথক অভিযান: ৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পটুয়াখালীতে ডিবির অভিযানে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার চর মোন্তাজে ৪৭ পিস ইয়াবাসহ ২ কারবারি গ্রেফতার মহিপুরে বিশেষ অভিযানে ১২ মামলার আসামি’নুডুলস’ ও তার স্ত্রী গ্রেপ্তার; গাঁজা ও নগদ টাকা উদ্ধার দুমকিতে কলেজ মাঠে পরিত্যক্ত কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ বাউফলে ৫০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক আওয়ামী দাপটে প্রতারনায় নিয়োগ পরিক্ষা আয়ার চাকু্রী পেল মাদ্রাসায় সুফিয়া খাতুন বেগমগঞ্জে সহস্রাধিক ইয়াবা সহ মাদক কারবারি মাহফুজ গ্রেপ্তার কোটালীপাড়ায় বিএনপি নেতার পৌর মেয়র নির্বাচনের মত বিনিময় ও ভোট প্রার্থনা

পটুয়াখালীতে গাঁজাগাছ সহ-১জন গ্রেফতার

👤 🕐 ✏️ আপডেট: 👁 137 বার পড়া হয়েছে 1 মিনিট পড়তে হবে
পটুয়াখালীতে গাঁজাগাছ সহ-১জন গ্রেফতার

জেলা প্রতিনিধি,পটুয়াখালী।
পটুয়াখালী সদর থানা পুলিশের অভিযানে একটি গাঁজা গাছসহ মনির সিকদার (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
পুলিশ সুএে জানা গেছে,শনিবার (৯মে) দিবাগত রাত ১২টার দিকে পটুয়াখালী থানার সাধারণ ডায়েরি নং -৩৯৬ এর ভিওিতে থানা পুলিশের একটি দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
এসআই,সজীব কুমার সাহার নেতৃত্বে এসআই মোঃ শামীম হাওলাদার,এএসআই মোঃরুবেল হাওলাদার, এএসআই কমল চন্দ্র সিকদার অভিযানে অংশ নেন।
গোপন সংবাদের ভিওিতে পুলিশ জানতে পারে,সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের বানিয়াকাঠী এলাকার মনির সিকদারের বাড়ীর সামনে মরিচ বাগানের মধ্যে একটি একটি কাঁচা গাঁজা গাছ রয়েছে।
পরে পুলিশ ঘটনাস্হলে পৌছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে মনির সিকদার পালিয়ে যাওয়ার চেষ্টা করেন।এ সময় পুলিশ তাকে আটক করতে সক্ষম হয়।
আটক মনির সিকদার ইটবাড়িয়া ইউনিয়নের বানিয়াকাঠী এলাকার মৃত হাফেজ সিকদারের ছেলে।
পুলিশ জানিয়েছে,উদ্ধারকৃত গাঁজা গাছ জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্হা প্রক্রিয়াধীন রয়েছে।
১০/০৫/২০২৬

শেয়ার করুন: 📘 Facebook 𝕏 Twitter
Mijanur Rahman
Mijanur Rahman
ক্রাইম পেট্রোল নিউজের সংবাদদাতা।
সব লেখা দেখুন →

💬 মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

f 📲 𝕏