🔴 ব্রেকিং
২৫০ গ্রাম গাঁজা ও ১০ পিস ইয়াবা উদ্ধার, মাদক মামলায় গ্রেপ্তার ১ দুমকিতে পুলিশের পৃথক অভিযান: ৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পটুয়াখালীতে ডিবির অভিযানে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার চর মোন্তাজে ৪৭ পিস ইয়াবাসহ ২ কারবারি গ্রেফতার মহিপুরে বিশেষ অভিযানে ১২ মামলার আসামি’নুডুলস’ ও তার স্ত্রী গ্রেপ্তার; গাঁজা ও নগদ টাকা উদ্ধার দুমকিতে কলেজ মাঠে পরিত্যক্ত কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ বাউফলে ৫০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক আওয়ামী দাপটে প্রতারনায় নিয়োগ পরিক্ষা আয়ার চাকু্রী পেল মাদ্রাসায় সুফিয়া খাতুন বেগমগঞ্জে সহস্রাধিক ইয়াবা সহ মাদক কারবারি মাহফুজ গ্রেপ্তার কোটালীপাড়ায় বিএনপি নেতার পৌর মেয়র নির্বাচনের মত বিনিময় ও ভোট প্রার্থনা

নরসিংদী খুনের শহর! ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন গ্রেফতার দুই।

👤 🕐 ✏️ আপডেট: 👁 58 বার পড়া হয়েছে 2 মিনিট পড়তে হবে
নরসিংদী খুনের শহর! ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন গ্রেফতার দুই।

 

মোঃ কামাল হোসেন প্রধান :জেলা প্রতিনিধি নরসিংদীঃ

নরসিংদীতে আল আমিন (৩০) নামে এক মিশুকচালককে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করেছে তার আপন ছোট ভাই হাসান (২৬)। এ ঘটনায় ঘাতক হাসানসহ দুজনকে আটক করেছেন পুলিশ।
অদ্য ২ মে ২০২৬ ইং শনিবার সকালে নরসিংদীর শহরে সাটিরপাড়া এলাকায় একটি ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে। নিহত ও অভিযুক্ত দুজনই রায়পুরা উপজেলার নিলক্ষা ইউনিয়ন এর আতশ আলি বাজার এলাকার বাসিন্দা নুর ইসলাম এর ছেলে। তারা শহরের চৌয়ালা এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।
এরা পাঁচ ভাই ও দুই বোনের মধ্যে আল আমিন ও হাসান মিশুক চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। তাদের বোন তাসলিমা বেগমকে একই এলাকার নাইম দীর্ঘদিন ধরে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন। এ নিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে ভয়ে তারা গ্রামে চলে যান। কয়েকদিন আগে বিষয়টি মীমাংসা করে আবার শহরে ফিরে আসেন তারা।স্বজনদের দাবি,এই বিরোধের জেরে ছোট ভাই হাসান ক্ষুব্ধ ছিলেন। ঘটনার আগের রাতে তিনি আল আমিনকে হুমকি দেন। পরদিন সকালে বাজারে যাওয়ার পথে সাটিরপাড়া এলাকায় হাসান কাঁচি দিয়ে তাকে পেটে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের স্ত্রী শিল্পী বেগম বলেন,পরিবারের ভেতরের বিরোধ এবং বাইরের চাপ,দুইয়ের কারণেই এই হত্যাকাণ্ড ঘটেছে। আমি আমার স্বামীর হত্যার বিচার চাই। নিহতের বোন তাসলিমা বেগম অভিযোগ করেন,নাইম তাকে দীর্ঘদিন ধরে ফোনে বিরক্ত করতেন এবং কথা না বললে ভাইদের হত্যার হুমকি দিতেন।

শেয়ার করুন: 📘 Facebook 𝕏 Twitter
Mijanur Rahman
Mijanur Rahman
ক্রাইম পেট্রোল নিউজের সংবাদদাতা।
সব লেখা দেখুন →

💬 মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

f 📲 𝕏