🔴 ব্রেকিং
২৫০ গ্রাম গাঁজা ও ১০ পিস ইয়াবা উদ্ধার, মাদক মামলায় গ্রেপ্তার ১ দুমকিতে পুলিশের পৃথক অভিযান: ৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পটুয়াখালীতে ডিবির অভিযানে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার চর মোন্তাজে ৪৭ পিস ইয়াবাসহ ২ কারবারি গ্রেফতার মহিপুরে বিশেষ অভিযানে ১২ মামলার আসামি’নুডুলস’ ও তার স্ত্রী গ্রেপ্তার; গাঁজা ও নগদ টাকা উদ্ধার দুমকিতে কলেজ মাঠে পরিত্যক্ত কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ বাউফলে ৫০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক আওয়ামী দাপটে প্রতারনায় নিয়োগ পরিক্ষা আয়ার চাকু্রী পেল মাদ্রাসায় সুফিয়া খাতুন বেগমগঞ্জে সহস্রাধিক ইয়াবা সহ মাদক কারবারি মাহফুজ গ্রেপ্তার কোটালীপাড়ায় বিএনপি নেতার পৌর মেয়র নির্বাচনের মত বিনিময় ও ভোট প্রার্থনা

মোবাইল স্কিনে “জয়ের ফাঁদ” বাস্তবে সর্বনাশ

👤 🕐 ✏️ আপডেট: 👁 59 বার পড়া হয়েছে 2 মিনিট পড়তে হবে
মোবাইল স্কিনে “জয়ের ফাঁদ” বাস্তবে সর্বনাশ

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি।
বর্তমানে প্রযুক্তিনির্ভর যুগে স্মার্টফোন মানুষের দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ হয়ে উঠেছে। শিক্ষা,যোগাযোগ,ব্যবসা-বানিজ্য থেকে শুরু করে বিনোদনের বড় একটি মাধ্যম এখন মোবাইল ফোন। এই প্রযুক্তির অপব্যবহার সমাজে নতুন ধরনের ঝুঁকি ও অপরাধের জন্ম দিচ্ছে। বিশেষ করে -অনলাইন জুয়া,হানি ট্র্যাপ,সাইবার প্রতারণা ও মোবাইল আসক্তি তরুণ সমাজকে ধীরে ধীরে বিপদের দিকে ঠেলে দিচ্ছে।

বিশেষজ্ঞদের মতে,বর্তমানে বিভিন্ন আ্যাপস, সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইন গেমের মাধ্যমে তরুণদের সহজেই আকৃষ্ট করা হচ্ছে। “সহজে টাকা আয়” অল্প টাকায় বড় লাভ” অনলাইনে জয় নিশ্চিত” এমন নানা প্রলোভন দেখিয়ে অনেককে ফাঁদে ফেলা হচ্ছে। প্রথমে সামান্য লাভের সুযোগ দিয়ে পরে বড় অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে একটি প্রতারক চক্র।

এছাড়া সামাজিক যোগাযোগের মাধ্যমে অপরিচিত ব্যক্তিদের সাথে বন্ধুত্ব গড়ে তুলে ব্যক্তিগত ছবি বা ভিডিও সংগ্রহ করে ব্লাকমেইলের ঘটনাও বাড়ছে। অনেকে সম্মানহানির ভয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অভিযোগ করতে সাহস পান না। ফলে অপরাধীরা আরও সক্রিয় হয়ে উঠেছে।

অতিরিক্ত মোবাইল ব্যবহার মানুষের মানষিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে। শিশু-কিশোরদের পড়াশোনায় অমনোযোগ, পরিবার থেকে দুরক্ত,ঘুমের সমস্যা,সামাজিক অবক্ষয়ের মতো ঘটনা দিন-দিন বাড়ছে। বিশেষ করে রাত জেগে অনলাইন গেম ও জুয়ার আসক্ত হয়ে অনেক তরুণ আর্থিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানান, সাইবার অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। অনলাইন প্রতারণা ও হানি ট্র্যাপ চক্রের বিরুদ্ধে কঠোর নজরদারি অব্যাহত রয়েছে। তবে সচেতনতার অভাবে অনেকেই প্রতারণার শিকার হচ্ছেন।

সচেতন মহলের দাবি, পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠানকে এ বিষয়ে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সন্তানদের মোবাইল ব্যবহারে নজরদারি,অনলাইন নিরাপত্তা সম্পর্কে শিক্ষা এবং প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করা জরুরি।

ক্ষনিকের আনন্দ কিংবা সহজে জয়ের প্রলোভন অনেক সময় মানুষের জীবন ভয়াবহ বির্পযয় ডেকে আনে।তাই প্রযুক্তি ব্যবহারে সচেতনতা ও সর্তকতাই হতে পারে নিরাপদ ভবিষ্যতের প্রধান হাতিয়ার।
নিজে সর্তক থাকুন,অন্যজনকে সর্তক থাকার জন্য বলুন।
৩০/০৫/২০২৬

শেয়ার করুন: 📘 Facebook 𝕏 Twitter
Mijanur Rahman
Mijanur Rahman
ক্রাইম পেট্রোল নিউজের সংবাদদাতা।
সব লেখা দেখুন →

💬 মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

f 📲 𝕏