🔴 ব্রেকিং
কালিয়াকৈরে ঘনঘন লোডশেডিংয়ের প্রভাবে অতিষ্ঠ মানুষের জনজীবন ও মানসিক চাপ বৃদ্ধি ভিয়েতনামী খাটো জাতের নারকেল চাষে ডুমুরিয়ায় বিপ্লব: আড়াই বছরেই ফলন, বছরে মিলছে ৩৫০ নারকেল নড়াইলের লোহাগড়ায় স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগে স্ত্রী আটক চট্টগ্রামে শিশু মাহফুজ হত্যা মামলায় মৃত্যুদণ্ড, বর্ষা হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু শিপমেন্ট নেওয়ার পর বিল পরিশোধ না করার অভিযোগ: জেমস সোয়েটার লি.-এর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ, আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি গোপালগঞ্জ সদর থানায় ওসি মোহাম্মদ আনিসুর রহমানকে বিদায় সংবর্ধনা গোপালগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধে একটি সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত গোপালগঞ্জে পুলিশের সাব-ইনস্পেক্টরের মরদেহ উদ্ধার, স্ত্রী ও শ্বশুর পুলিশ হেফাজতে বৃক্ষরোপন সাজাই দেশ,সবার আগে বাংলাদেশ-প্রতিপাদ্যে গোপালগঞ্জে বৃক্ষরোপণ অভিযান ও মেলা বন্দর অবকাঠামো উন্নয়নে কাতার সরকারকে বিনিয়োগের আহ্বান নৌপরিবহন মন্ত্রীর

কেডিএ’র নবনিযুক্ত চেয়ারম্যান শফিকুল আলম মনার সাথে ‘নিরাপদ খুলনা চাই’-এর শুভেচ্ছা বিনিময়

👤 🕐 ✏️ আপডেট: 👁 29 বার পড়া হয়েছে 3 মিনিট পড়তে হবে
কেডিএ’র নবনিযুক্ত চেয়ারম্যান শফিকুল আলম মনার সাথে ‘নিরাপদ খুলনা চাই’-এর শুভেচ্ছা বিনিময়

 

​নিজস্ব প্রতিবেদক : সরদার বাদশা খুলনা।
​খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) নবনিযুক্ত চেয়ারম্যান অ্যাডভোকেট শফিকুল আলম মনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন ‘নিরাপদ খুলনা চাই’-এর নেতৃবৃন্দ। বুধবার (২৪ জুন) বেলা ১১টায় কেডিএ কার্যালয়ে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।সংগঠনের সভাপতি সরদার বাদশা এবং সাধারণ সম্পাদক শেখ মোঃ দেলোয়ার হোসেনের নেতৃত্বে নেতৃবৃন্দ নবনিযুক্ত চেয়ারম্যানকে ফুলেল তোড়া দিয়ে বরণ করে নেন এবং তাঁর নতুন দায়িত্ব পালনে উত্তরোত্তর সফলতা কামনা করেন। ​এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাডভোকেট বাবুল হাওলাদার, মোঃ আব্দুর রহমান, প্রফেসর ডঃ মোঃ আব্দুল মান্নান ও এস এম মোঃ আলী। এছাড়াও উপস্থিত ছিলেন নির্বাহী সভাপতি এম এম দেলোয়ার হোসেন, সহ-সভাপতি তালুকদার মোঃ হেলালুজ্জামান, প্রচার সম্পাদক খন্দকার ইসলামুল হোসাইন (চুন্নু), মো: আজিজুর রহমান সেখ,মোঃ রহমত আলী
মহিলা বিষয়ক সম্পাদক মাসলিমা বেগম ও সুমায়রা খাতুনসহ অন্যান্য সদস্যবৃন্দ। ​শুভেচ্ছা বিনিময়ের সময় সংগঠনের নেতৃবৃন্দ বলেন, খুলনার টেকসই উন্নয়ন, আধুনিক নগর পরিকল্পনা প্রণয়ন এবং নাগরিক সুবিধা সম্প্রসারণে কেডিএ অতীব গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান। অ্যাডভোকেট শফিকুল আলম মনার বলিষ্ঠ নেতৃত্বে কেডিএ আরও গতিশীল, জনবান্ধব ও সেবামূলক প্রতিষ্ঠানে পরিণত হবে বলে আমরা আশাবাদী। নেতৃবৃন্দ আরও বলেন, পরিকল্পিত ও বাসযোগ্য আধুনিক খুলনা নগরী গড়ার পথে তাঁর এই নতুন যাত্রা সফল হোক—এটাই আমাদের প্রত্যাশা। নগর উন্নয়নে সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করে তিনি খুলনার উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবেন। ​জবাবে কেডিএ চেয়ারম্যান অ্যাডভোকেট শফিকুল আলম মনা ‘নিরাপদ খুলনা চাই’-এর নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান। তিনি খুলনার সামগ্রিক উন্নয়নে সংগঠনের সহযোগিতা কামনা করেন এবং নগরবাসীর স্বার্থে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।​অনুষ্ঠানে সংগঠনের সভাপতি সরদার বাদশা কেডিএ চেয়ারম্যানকে ‘নিরাপদ খুলনা চাই’-এর লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে অবহিত করেন। তিনি বলেন, এটি একটি অরাজনৈতিক সামাজিক সংগঠন। দুর্নীতি, ঘুষ বাণিজ্য, মাদক, ধর্ষণ, চাঁদাবাজি, দখলবাজি, ভেজাল খাদ্য ও অবৈধ সিন্ডিকেটের মতো সকল অনৈতিক ও অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধিতে সংগঠনটি কাজ করে যাচ্ছে। একই সাথে দেশের কল্যাণে ও আইনের শাসনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সার্বিক সহযোগিতা প্রদান করাই আমাদের অন্যতম অঙ্গীকার।

শেয়ার করুন: 📘 Facebook 𝕏 Twitter
Mijanur Rahman
Mijanur Rahman
ক্রাইম পেট্রোল নিউজের সংবাদদাতা।
সব লেখা দেখুন →

💬 মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

f 📲 𝕏