🔴 ব্রেকিং
ভিত্তিপ্রস্তর স্থাপনের এক বছরেও শুরু হয়নি কালুরঘাট সেতুর নির্মাণকাজ, দ্রুত বাস্তবায়নের দাবি মোস্তানছিরুল হক চৌধুরীর খুলনার রূপসায় র‍্যাবের অভিযানে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার খুলনার ডুমুরিয়ার আন্দুলিয়ায় বিনামূল্যে চক্ষু সেবা পেল ৫০০ শতাধিক মানুষ, ছানি রোগী বাছাই খুলনায় ৩৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার — ২ মাদক ব্যাবসায়ী সুনামগঞ্জের দোয়ারাবাজারে বরইউড়ি মাদ্রাসায় মানববন্ধন: হুমকির অভিযোগে প্রতিবাদ, সাবেক অধ্যক্ষের গ্রেপ্তারের দাবি চট্টগ্রামে শিশু ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন সাজা ২৪ ঘণ্টায় ১৩৫ টন বর্জ্য অপসারণ: চট্টগ্রামে জেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযানের অনন্য রেকর্ড খুলনা রেঞ্জ ডিআইজি উপস্থিতিতে খুলনা জেলার শিরোমণি পুলিশ লাইন্স এ “বিশেষ কল্যাণ সভা” অনুষ্ঠিত । গাইবান্ধা সাঘাটার তেনাচিড়া বিলে পর্যটকদের উপচেপড়া ভিড়, বর্ষায় যেন এক টুকরো ‘মিনি কক্সবাজার’ কুমিল্লার বরুড়া জয়নগর এস সি উচ্চ বিদ্যালয়ের সীমানা ওয়াল নির্মানে বাধা

খুলনার রূপসায় র‍্যাবের অভিযানে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

👤 🕐 ✏️ আপডেট: 👁 9 বার পড়া হয়েছে 1 মিনিট পড়তে হবে
খুলনার রূপসায় র‍্যাবের অভিযানে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

 

শাব্বির আহমদ
জেলা প্রতিনিধি খুলনা

খুলনার রূপসা উপজেলায় অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ দুইজন কথিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬, সদর কোম্পানি।

র‍্যাব-৬ জানায়, মাদকের বিরুদ্ধে সরকারের “জিরো টলারেন্স” নীতির অংশ হিসেবে শনিবার (২৫ জুলাই) দুপুর ২টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে রূপসা থানাধীন খানজাহান আলী সেতুর টোলপ্লাজা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ১০ কেজি গাঁজাসহ মো. মামুন (২২), পিতা: শহিদুল ইসলাম, ফুলবাড়ী গেট এবং মো. আলাউদ্দিন পাটোয়ারী (২৫), পিতা: সেলিম পাটোয়ারী, পশ্চিম সেনপাড়া, দৌলতপুর থানার বাসিন্দাকে গ্রেফতার করা হয়।

র‍্যাব জানায়, গ্রেফতারকৃতদের হেফাজত থেকে উদ্ধার হওয়া গাঁজা উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ করা হয়েছে।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রূপসা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে উদ্ধারকৃত আলামতসহ আসামিদের রূপসা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব-৬।

শেয়ার করুন: 📘 Facebook 𝕏 Twitter
Mijanur Rahman
Mijanur Rahman
ক্রাইম পেট্রোল নিউজের সংবাদদাতা।
সব লেখা দেখুন →

💬 মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

f 📲 𝕏