🔴 ব্রেকিং
বাউফলে ৫০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক আওয়ামী দাপটে প্রতারনায় নিয়োগ পরিক্ষা আয়ার চাকু্রী পেল মাদ্রাসায় সুফিয়া খাতুন বেগমগঞ্জে সহস্রাধিক ইয়াবা সহ মাদক কারবারি মাহফুজ গ্রেপ্তার কোটালীপাড়ায় বিএনপি নেতার পৌর মেয়র নির্বাচনের মত বিনিময় ও ভোট প্রার্থনা জনমুখী প্রচারকে বেগবান করবে ‘জিপিএমএস’ -গণযোগাযোগ মহাপরিচালক চায়ের দোকানের সামনে ডিবির অভিযান ইয়াবা সহ যুবক গ্রেপ্তার কুড়িগ্রামে নাগেশ্বরীতে গভীর রাতে সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার মাতৃবিয়োগের অমলিন শূন্যতা: মায়ের আত্মার শান্তি কামনায় এডভোকেট তাপস চন্দ্র সরকারের প্রার্থনা ও প্রসাদ বিতরণ কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার সংকট নিরসনে প্রশাসন-বিএনপির মতবিনিময় দিনাজপুর বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন খুলে গেল যোগাযোগের নতুন দুয়ার

মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

👤 🕐 ✏️ আপডেট: 👁 69 বার পড়া হয়েছে 2 মিনিট পড়তে হবে
মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

 

কুমিল্লা জেলা প্রতিনিধি ঃ মিথ্যা মামলায় ঢাকা প্রতিদিনের অনুসন্ধানী সাংবাদিক হাফিজুর রহমান শফিকসহ ঢাকা প্রতিদিনের গ্রেপ্তারকৃত সকল সাংবাদিকের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার, ২৬ জুলাই ২০২৬, সকাল ১১টায় কুমিল্লা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করে কুমিল্লা জেলা সাংবাদিক ইউনিয়ন। মানববন্ধনে জেলার বিভিন্ন গণমাধ্যমকর্মী, সাংবাদিক নেতৃবৃন্দ এবং সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন।

‎বক্তারা বলেন, সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকিস্বরূপ। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে মিথ্যা মামলায় গ্রেপ্তার ঢাকা প্রতিদিনের অনুসন্ধানী সাংবাদিক হাফিজুর রহমান শফিকসহ সকল সাংবাদিকের অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি জানান তারা। মানববন্ধনে সভাপতিত্ব করেন কুমিল্লা জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি এবং মাসাস চেয়ারম্যান মীর্জা ফসিহ উদ্দিন আহমেদ। তিনি বলেন, স্বাধীন সাংবাদিকতা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের অন্যতম ভিত্তি। সাংবাদিকদের কণ্ঠরোধ করতে মিথ্যা মামলা ও গ্রেপ্তারের মতো ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি অবিলম্বে গ্রেপ্তারকৃত সাংবাদিকদের মুক্তি এবং সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।

‎এ সময় বক্তব্য রাখেন মোঃ শাহরিয়া, সাপ্তাহিক দেশপত্র পত্রিকার প্রধান সম্পাদক জুয়েল খন্দকার, কুমিল্লা প্রেস ক্লাবের নেতা বাহার উদ্দিন রায়হান, কুমিল্লা জেলা সাংবাদিক ইউনিয়নের সদস্য মোতালিব হোসেন, কুমিল্লা জেলা সাংবাদিক ইউনিয়নের সদস্য মীর্জা সাইদিয়া আইরিন জ্যোতি, সময় এডিশনের সম্পাদক। এবং কুমিল্লা জেলা সাংবাদিক ইউনিয়নের সদস্য আবুল খায়ের, বক্তারা আরও বলেন, সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও গ্রেপ্তার গণমাধ্যমের স্বাধীনতার পরিপন্থী। তারা অবিলম্বে গ্রেপ্তারকৃত সকল সাংবাদিকের নিঃশর্ত মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার এবং সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে নিরাপদ পরিবেশ নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান। মানববন্ধন শেষে উপস্থিত সাংবাদিকরা গ্রেপ্তারকৃত সাংবাদিকদের মুক্তি না দেওয়া হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণারও ইঙ্গিত দেন।

শেয়ার করুন: 📘 Facebook 𝕏 Twitter
Mijanur Rahman
Mijanur Rahman
ক্রাইম পেট্রোল নিউজের সংবাদদাতা।
সব লেখা দেখুন →

💬 মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

f 📲 𝕏